ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে বিএনপির নেতাদের তদবির হামলা, ভাংচুর

আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে বিএনপির নেতাদের তদবির হামলা, ভাংচুর


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫


 আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে বিএনপির নেতাদের তদবির হামলা, ভাংচুর


নারায়ণগঞ্জ:
আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিল্পপতি লাক মিয়াকে হামলা, ভাংচুর ও নাশকতা দায়েরকৃত দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার বিকেলে আড়াইহাজারে থেকে ঢাকার গুলশানের বাসায় যাওয়ার সময় রূপগঞ্জ উপজেলা কাঞ্চন সেতু এলাকা থেকে তাকে আটক করা হয়।

শিল্পপতি লাক মিয়াকে আড়াইহাজার থানায় আনার পর থেকে স্থানীয় বিএনপির শীর্ষ স্থানীয় নেতাকর্মীদের একাংশ তাকে ছাড়িয়ে নেয়ার জন্য তদবির করেছেন বলে পুলিশের একটি সূত্র থেকে খবর পাওয়া যায়।
গ্রেপ্তার লাক মিয়া ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দী এলাকার মৃত ছাবেদ আলীর ছেলে ও ভাই ভাই স্পিনিং মিলের স্বত্ত্বাধিকারি।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, ইউপি চেয়ারম্যান লাক মিয়ার বিরুদ্ধে আড়াইহাজার থানায় মামলা হামলা, ভাংচর ও নাশকতা দুইটি রয়েছে। এসব মামলায় দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতে বৃহস্পতিবার রিমান্ড শুনানী হবে।
স্থানীয়রা জানায়, আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে লাক মিয়া পর পর তিন বার ব্রাহ্মন্দী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উপজেলা একজন প্রভাবশালী শিল্পপতি ও আওয়ামী লীগে কার্যকরী সদস্য হিসেবে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। ৫ আগস্টে বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে এলাকায় সংসদ সদস্য, উপজেলা চেয়ার, মেয়র, ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী আত্মগোপনে চলে গেলেও ইউপি চেয়ারম্যান এলাকায় অবস্থান করেছিলেন। নিয়মিত ইউনিয়ন পরিষদে তার স্বাভাবিক কার্যক্রম চালিয়েছেন। মঙ্গলবার বিকেলে এলাকা থেকে তার গুলশানের বাসায় যাওয়ার জন্য রওয়ানা হলে কাঞ্চন সেতু এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশের একটি সূত্র জানায়, শিল্পপতি লাক মিয়াকে রূপগঞ্জ থেকে আড়াইহাজার থানায় নিয়ে আসার পর থেকে মঙ্গলবার গভীরাত পর্যন্ত ও বুধবারও তাকে ছাড়িয়ে নেয়ার জন্য বিএনপির শীর্ষ পর্যায় থেকে শুরু করে মধ্যম সারির অনেক নেতা থানায় তদবির করেন। তার পছন্দের খাবার সরবারাহ করে।
এব্যপারে থানার ওসি এনায়েত হোসেন বলেন, লাক মিয়া আড়াইহাজার থানার দুইটি মামলার এজাহারভূক্ত আসামী। কেউ তদবির করলেও আইন তার নিজস্ব গতিতে চলে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪২:৫১   ১৮৯ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ