![]()
ঢাকা: ইলিশ সম্পদ উন্নয়ন ও মৎস্য ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে দোহার উপজেলায় মৎস্য বিভাগের উদ্যেগে নিবন্ধিত প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর বিতরন করা হয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে উপজেলা মৎস্য অফিস প্রাঙ্গনে নিবন্ধিত জেলেদের মধ্য থেকে বাছাই করা ২৪ জন জেলের মাঝে ২৪টি বকনা বাছুর বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম বকনা বাছুর বিতরন কার্যক্রম এর উদ্বোধন করেন। এ সময়ে তিনি বলেন উপজেলার জেলে ভাইয়েরা আপনারা সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে যাতে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে অর্থ উপার্জন করে সংসার পরিচালনা করতে পারেন সেই লক্ষ্যে সরকারের পক্ষ থেকে এই উপকরন বিতরন করা হয়েছে।
এ সময়ে নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম এর সভাপতিত্বে বাছুর বিতরন অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভুমি তাসফিক সিবগাত উল্লাহ, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রেজাউল করিম, উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন সুলতানা মুন্নি, উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মো.রফিকুল ইসলাম, জেলে নেতা মো.রমজান মোল্লা প্রমুখ।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৩৫:০৮ ৩২৬ বার পঠিত | ● ঢাকা জেলা ● দোহার ● বকনা ● বাছুর ● বিতরণ