ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » দীর্ঘ ২২বছর পর ফুলবাড়ী ট্রাফিক ব্যবস্থা চালু,জনমনে স্বস্তি

দীর্ঘ ২২বছর পর ফুলবাড়ী ট্রাফিক ব্যবস্থা চালু,জনমনে স্বস্তি


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫


দীর্ঘ ২২বছর পর ফুলবাড়ী ট্রাফিক ব্যবস্থা চালু,জনমনে স্বস্তিদিনাজপুর: ফুলবাড়ী পৌরশহরসহ আঞ্চলিক মহাসড়কে যানজট নিরসনসহ সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে দীর্ঘ ২২ বছর পর আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে আবারো চালু হয়েছে ট্রাফিক ব্যবস্থা।

ফুলবাড়ীপৌরশহরের নিমতলা মোড়ে ট্রাফিক পুলিশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল ও ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সাজেদুল ইসলাম।

জানা যায়, গত শনিবার (২২ ফেব্রæয়ারি) ফুলবাড়ী থানা চত্বরে আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশের দাবি উঠে সকল শ্রেণি ও পেশার বক্তাদের বক্তব্য থেকে। এর প্রেক্ষিতে ওইদিন দিনাজপুর পুরিশ সুপার মো. মারুফাত হুসাইন প্রধান অতিথির বক্তব্যের এক পর্যায়ে ফুলবাড়ীতে ট্রাফিক পলিশের প্রতিশ্রুতি দেন। এরই প্রেক্ষিতে আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে ফুলবাড়ী পৌরশহরে পুলিশ অবস্থানসহ যানজট নিরসন ও সড়কের শৃঙ্খলার রক্ষায় দায়িত্ব পালন শুরু করেছেন।

ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সাজেদুল ইসলাম বলেন, স্থানীয় সর্বমহলের সহযোগিতায় তার নেতৃত্বে পাঁচ সদস্যের ট্রাফিক পুলিশ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল বলেন, দিনাজপুর পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন মহোদয়ের প্রতিশ্রুতি অনুযায়ী ফুলবাড়ী শহরে ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়েছে। ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সাজেদুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের ট্রাফিক পুলিশ সদস্য তাদের দায়িত্ব পালন করবেন। দীর্ঘদিন থেকে ফুলবাড়ীতে যানজট ও সড়কের বিশৃঙ্খল অবস্থা ছিল তা দ্রুতই শেষ হবে। তবে সকলকে ট্রাফিক আইন মেনে হেলমেট পড়ে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে মোটরসাইকেল পড়ে মোটরসাইকেল চালানোর জন্য অনুরোধ করেছেন।

উল্লেখ্য, ইতোপূর্বে ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশের ব্যবস্থা থাকলেও ২০০৩ সালে তৎকালীন রাজশাহীর রেঞ্জের পুলিশের ডিআইজি ফুলবাড়ী থেকে ট্রাফিক পুলিশ প্রত্যাহার করে নেন। তখন থেকে দীর্ঘ ২২ বছর থেকে ট্রাফিক পুলিশ শূন্য ছিল ফুলবাড়ী শহর। সেই শূন্যতা পূরণ করলেন দিনাজপুর পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:৫৫:৩২   ১৯১ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে ৫০০ পরিবারকে শীতবস্ত্র কিনতে ১৫ লাখ টাকার সহায়তা
● পীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা
● বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি
● দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ
● তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ



আর্কাইভ