ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ব্রাহ্মন্দী ইউপি চেয়ারম্যান লাক মিয়া গ্রেপ্তার

ব্রাহ্মন্দী ইউপি চেয়ারম্যান লাক মিয়া গ্রেপ্তার


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫


 ব্রাহ্মন্দী ইউপি চেয়ারম্যান লাক মিয়া গ্রেপ্তার
নারাণণগঞ্জ: আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে রূপগঞ্জ উপজেলা কাঞ্চল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (গ অঞ্চল) মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার লাক মিয়া ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দী এলাকার মৃত ছাবেদ আলীর ছেলে ও ভাই ভাই স্পিনিং মিলের স্বত্ত্বাধিকারি।

স্থানীয়রা জানায়, আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে লাক মিয়া পর পর তিন বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উপজেলা আওয়ামী লীগে একজন সক্রিয় ও প্রভাবশালী সদস্য হিসেবে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন।

৫ আগস্টে বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে এলাকায় সংসদ সদস্য, উপজেলা চেয়ার, মেয়র, ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী আত্মগোপনে চলে গেলেও ইউপি চেয়ারম্যান এলাকায় অবস্থান করেছিলেন। এলাকা থেকে তার গুলশানের বাসায় যাওয়ার জন্য রওয়ানা হলে কাঞ্চন সেতু এলাকা থেকে তাকে আটক করে।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, ইউপি চেয়ারম্যান লাক মিয়ার বিরুদ্ধে আড়াইহাজার থানাথানায় মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের বেশ কয়েকটি টীম বেশ কয়েকদিন ধরে কাজ করছে। মঙ্গলবার তার এলাকা থেকে ঢাকা যাওয়ার পথে কাঞ্চন সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে আদালতে নেয়া হয়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:৫১:৩৭   ২১১ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ