ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে অভিবাসী ফোরামের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা

আড়াইহাজারে অভিবাসী ফোরামের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫


 আড়াইহাজারে অভিবাসী ফোরামের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা
নারায়ণগঞ্জ: আড়াইহাজারে অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং ন্যায়বিচারের সমান অ্যাক্সেসের উন্নতির জন্য সম্মিলিত পদক্ষেপ নিয়ে দিনব্যাপী অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পর্যায়ে ফোরাম সদস্য নিয়ে মারুয়াদি এলাকায় স্বপ্নিল রেস্টুরেন্ট ও এন্ড পার্টি সেন্টারে এ সমন্বয় সভার আয়োজন করে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর আড়াইহাজার ফিল্ড অফিস।

সভায় অভিবাসীকর্মীদের সমস্যা ও চ্যালেঞ্চ, প্রতারণার হাত থেকে অভিবাসীকমীদের রক্ষায় করনীয় দিকসহ অভিবাসী ফোরাম তাদের কমিইনিটির সেবা কার্যক্রম আরও জোরদার কতে কি কি পদক্ষেপ নেয়া যেতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিদেশী বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণ অভিবাসী ফোরাম সদস্যদের কথা মনোযোগ সহকারে শোনেন।

এসময় উপস্থিত ছিলেন, ইংলেন্ডের এ্যাফোড এর প্রকল্প কর্মকর্তা ফিলিপ থালম্যান, এ্যারেমাস সিপিএল এর প্রতিনিধি র‌্যামন জুভ্রানী, উইন্ডী পিকহল, এ্যাফোড এর প্রতিনিধি ফারজানা ফিডাই, ওকাপ এর চেয়ারম্যান শাকিরুল ইসলাম, প্রোগ্রাম কো অর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন, ওকাপ এর আড়াইহাজারের ফিল্ড অফিসার আমিনুল হক, ফিল্ড অর্গানাইজার ছোবহান আলী, প্রজেক্ট ম্যানেজার শাহিবুজ্জামান, অফিসার সাবিরা ফেরদৌসী স্বপ্না, আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহসহ প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ থেকে প্রচুর কর্মী বিদেশ যাচ্ছেন, তাঁদের মধ্যে সচেতনতা জরুরি। অনেকে দালালের প্রলোভনে বিদেশে যান, কারও সতর্কতাও শুনতে চান না। দেশে ফিরে অভিযোগ করলেও কোনো তথ্য-প্রমাণ দিতে পারেন না। তাই না জেনে বুঝে কেউ যাতে পাচারকারীদের ফাঁদে না পড়ে সেজন্যে সচেতনা মূলক কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:৪৭:৩০   ১৭০ বার পঠিত  |