ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » বউ ভাগিয়ে নেওয়াকে কেন্দ্র করে মারামারি, স্ত্রীর দ্বিতীয় স্বামীর হাতে প্রথম স্বামী খুন

বউ ভাগিয়ে নেওয়াকে কেন্দ্র করে মারামারি, স্ত্রীর দ্বিতীয় স্বামীর হাতে প্রথম স্বামী খুন


কামরুল ইসলাম মোস্তফা,চন্দনাইশ(চট্রগ্রাম)
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫


বউ ভাগিয়ে নেওয়াকে কেন্দ্র করে মারামারি, স্ত্রীর দ্বিতীয় স্বামীর হাতে প্রথম স্বামী খুন
চট্টগ্রাম: চন্দনাইশ উপজেলার পাহাড় বেষ্টিত ধোপাছড়ি ইউনিয়নে পরকিয়া প্রেম করে বউ ভাগিয়ে নেওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনায় স্ত্রীর দ্বিতীয় স্বামী মহিবুল্লাহ (৩২) এর হাতে প্রথম স্বামী শহীদুল ইসলাম (৩২) খুন হওয়ার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার ধোপাছড়ি ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডস্থ চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শহীদুল ইসলাম ধোপাছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মায়ানিমুখ এলাকার আবু ছালেহের ছেলে। সে পেশায় দিনমজুর ছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্র এবং ৪নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জয়নাল আবেদীন জানান, শহীদুল ইসলাম কয়েক বছর আগে পারিবারিক ভাবে মহেশখালী এলাকার তাছলিমা আক্তারকে বিয়ে করেন। স্বাভাবিকভাবে চলছিল তাদের সংসার। কয়েক মাস পূর্বে তাছলিমার সাথে পরিচয় হয় দিনমজুর মহিবুল্লাহর, এক পর্যায়ে তারা পরকীয়ার জড়িয়ে পড়েন। দুই মাস আগে তাছলিমা তার স্বামী শহীদুলকে তালাক দিয়ে মহিবুল্লাহ কে বিয়ে করেন।

আজ (মঙ্গলবার) দুজনেই আলাদাভাবে জঙ্গলে কাজে যায়। অতীতের জের ধরে তাদের মধ্যে ঝগড়া হয়। দুপুরে মহিবুল্লাহকে আহত অবস্থায় পালিয়ে যেতে দেখেন স্থানীয়রা। সারাদিন শহীদুল বাড়িতে না আসায় স্বজনরা সন্ধ্যা ৭ টার দিকে তাকে খুঁজতে বের হলে জঙ্গলে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুনি মহিবুল্লাহ রোহিঙ্গা নাগরিক হলেও ধোপাছড়িতে বসবাস করে। সে রহমত উল্লাহর ছেলে।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এবিষয়ে নিহতের ভাই তৌহিদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:৫০:০৯   ৩৮৬ বার পঠিত  | ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ