ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » শিরোনাম » কাঁঠালিয়ায় ওয়াজ মাহফিল সম্পন্ন

কাঁঠালিয়ায় ওয়াজ মাহফিল সম্পন্ন


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫


ঝালকাঠি: অলি এ কামেল, ৫২ মৌজার খলিফা হযরত আবদুল জব্বার মিঞাজীর প্রতিষ্ঠিত ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ঐতিহ্যবাহী চিংড়াখালী সিনিয়র মাদ্রাসা মাঠে চিংড়াখালী মিঞাজী দরবার শরীফের ১০১তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার (২৬ ফের্রুয়ারী) রাতে দুইদিন ব্যাপি ওয়াজ মাহফিল সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব ও দোয়া মুনাজাত পরিচালানা করেন মিঞাজী দরবার শরীফের সভাপতি মাওলানা মুনিরুজ্জামান মিঞাজী।

সমাপনি দিনের ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রিয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো.রফিকুল ইসলাম জামাল। মাহফিলে বিশেষ অতিথি থেকে বয়ান করেন মরহুম আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ছেলে, শামীম বিন সাঈদী। মাহফিলে অন্যান্যর মধ্যে বয়ান করেন সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী, শাহসুফি মোহাম্মদ নুরুল হক খান, মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী, মাওলানা গাজী মো.শহীদুল ইসলাম, মুফতি নুরুল্লাহ আশরাফী, মুফতি মো.রফিকুল ইসলাম আশরাফী, মাওলানা বেলাল হোসেন ও মাওলানা আবদুল আউয়াল। সঞ্চালনায় থাকবেন চিংড়াখালী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো.রুহুল আমিন হাওলাদার।

এইচ/এল

বাংলাদেশ সময়: ২০:২৯:৪৬   ১২৫ বার পঠিত  |