ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় ৩৫ জেলে পেলেন বকনা বাছুর

কাঁঠালিয়ায় ৩৫ জেলে পেলেন বকনা বাছুর


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫


 

 

কাঁঠালিয়ায় ৩৫ জেলে পেলেন বকনা বাছুর

ঝালকাঠি: কাঁঠালিয়ায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য অফিসের আয়োজনে বুধবার (২৬ ফের্রুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব বকনা বাছুর বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য অফিসার নাহিদা আক্তারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য অফিসার রবিউল ইসলাম।
বিতরণ সভায় বক্তব্য রাখেন প্রকল্পের কর্মকর্তা মো.মনিরুল ইসলাম, মো.আসাদুজ্জামান ও উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্রসহকারি মো.নাসির উদ্দিন প্রমূখ।

প্রধান অতিথি বলেন, জেলে পরিবারকে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাছুরগুলো লালন পালন করার মধ্যে দিয়ে প্রাপ্ত বয়স্ক গাভীতে পরিণত হবে এবং এই পরিবারগুলো বাড়তি আয় পাবে। উপজেলার বিভিন্ন গ্রামগুলির ৩৫টি জেলে পরিবারের প্রধানকে ৩৫টি বকনা বাছুড় আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়েছে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ২০:২৩:৪৬   ২১৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ