ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » নবীগঞ্জে আওয়ামী দোসর’দের গণ অধিকার পরিষদে যোগদানের হিড়িক

নবীগঞ্জে আওয়ামী দোসর’দের গণ অধিকার পরিষদে যোগদানের হিড়িক


নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫


নবীগঞ্জে আওয়ামী দোসর’দের গণ অধিকার পরিষদে যোগদানের হিড়িক

হবিগঞ্জ: নবীগঞ্জে নিজেরদের আড়াল করতে আওয়ামীলীগ, যুবলীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীদের গণ অধিকার পরিষদে যোগদানের হিড়িক পরেছে। এমনটা করছেন, সদ্য পদ পাওয়া কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন। নিজের দল বারি করতে গিয়ে জাপা, আওয়ামিলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আশ্রয় দিচ্ছেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় নেতা আবুল হোসেন জীবন। নবীগঞ্জ উপজেলায় তার রাজনৈতিক অবস্থান না থাকায় গণ অধিকার পরিষদে আওয়ামী ও শরীকদল জাতীয় পার্টির দোসর’দের যোগদান করিয়ে তাদেরকে যেমন আশ্রয় দিচ্ছেন, তেমনি নিজের ভিত্তি মজবুত করার চেষ্টা করছেন। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। এছাড়া ওই আওয়ামী ও জাপা নেতাকর্মীদের সাথে গোপন বৈঠক করে উক্ত কেন্দ্রীয় নেতা অভয় দিয়ে তাদেরকে গণ অধিকার পরিষদে যোগদান করাতে উৎসাহিত করছেন।

সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউপির বৈঠাকাল গ্রামের শহরের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম নানু মিয়ার ছেলে আবুল হোসেন জীবন বিএনপির ছাত্রদলের রাজনীতি দিয়ে যাত্রা শুরু করেন। এক সময়ে লন্ডন পাড়ি জমান। পরে সাবেক অর্থমন্ত্রী শাহ এসএমএস কিবরীয়ার সন্তান ড. রেজা কিবরীয়া গণ ফোরামে যোগদান করলে আবুল হোসেন জীবন গণ ফোরামে যোগদান করেন। পরে ড. রেজা কিবরীয়া গণ অধিকার পরিষদ গঠন করলে আবুল হোসেন জীবন গণ অধিকার পরিষদে যোগদান করলে কেন্দ্রীয় সদস্য মনোনিত হন। ড. রেজা কিবরীয়া গণ অধিকার পরিষদ থেকে সরে গেলে ভিপি নুরুল হক নুর গণ অধিকার পরিষদের হাল ধরেন। তখন আবুল হোসেন জীবন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক পদ ভাগিয়ে এনে ভিপি নুরুল হক নুর এর সাথে যোগদান করেন।

নবীগঞ্জ উপজেলায় তার রাজনৈতিক কোন অবস্থান না থাকলেও ইউনিয়ন যুবলীগের সভাপতিসহ আওয়ামী ও জাতীয় পার্টির দোসরদের রাজনৈতিক আশ্রয় স্থান হিসেবে গণ অধিকার পরিষদে যোগদানের মাধ্যমে নিজের ভিত্তি মজুত করার চেষ্টা করছেন। উক্ত আবুল হোসেন জীবন তাদেরকে গণ অধিকার পরিষদে যোগদানের সুযোদানের মাধ্যমে বাচাঁনোর অপচেষ্টা করছেন। বিষয়টি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরাসহ রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তোলেছে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ২০:১৮:৪০   ২০৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ