ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » কাঁঠালিয়ায় হাঁস মুরগীর সাথে শক্রতা

কাঁঠালিয়ায় হাঁস মুরগীর সাথে শক্রতা


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫


কাঁঠালিয়ায় হাঁস মুরগীর সাথে শক্রতা


ঝালকাঠি:
কাঁঠালিয়ায় জমিজমার বিরোধের জেরে ডালিয়া বেগম (৩২) নামের এক গৃহবধুর হাঁস মুরগীকে কীটনাশক খাওইয়া মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে।  বুধবার (২৬ ফের্রুয়ারী) সকালে উপজেলার পাটিখালঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধু ডালিয়া বেগম বাদী হয়ে ৪জনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দেন।

অভিযোগে জানাগেছে, উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের পাটিখালঘাটা গ্রামের আবদুর রহমান খানের সাথে জমি নিয়ে বিরোধ চলছে একই বংশের শাহিন খানের। এর জেরে আসামীরা খাবারের সাথে কীটনাশক মিশিয়ে ঘরের পাশে ছিটিয়ে রাখে। সকালে ওই কীটনাশক খেয়ে শাহিন খানের স্ত্রী ডালিয়া বেগমের ৭টি হাঁস ও ১৬টি মুরগী ঘটনাস্থলেই মারা যায়।

অভিযোগে তিনি আরো উল্লেখ করেন তার স্বামী শাহিন খান ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকুরি করেন। এ সুযোগে আসামীরা তাদের জমি জোর করে দখল করে নেয়। জমি ছেড়ে দিতে বললে, প্রাণ নাশের হুমকি দেয় আসামীরা। চোঁখের সামনে হাঁস মুরগী ছটফট করে মরতে কান্নায় ভেঙ্গে পড়েন গৃহবধু ডালিয়া বেগম।

জমি ও অন্যান্য বিষয় নিয়ে বিরোধ থাকার কথা স্বীকার করে, আবদুর রহমান খান বলেন, হাঁস মুরগী মারা ঘটনায় তারা জড়িত নয়।
থানার ওসি মংচেনলা জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ২০:৩৫:৫৮   ২০০ বার পঠিত  |            







শিরোনাম থেকে আরও...


রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি
হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা



আর্কাইভ