ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
শিরোনাম
![]()
ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে গণসংবর্ধনা দিয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি।
বুধবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে ঈশ্বরগঞ্জ পৌর শহরে অবস্থিত চরনিখলা উচ্চ বিদ্যালয়ের জনসভায় তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
ঈশ্বরগঞ্জের কৃতী সন্তান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবুর ঈশ্বরগঞ্জে আসাকে কেন্দ্র করে বুধবার উপজেলার পৌর শহরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা নানা স্লোগানের ব্যানার ফেস্টুন হাতে দলে দলে মিছিল সভাস্থলে আসে। বিকেল ৩ টার মধ্যে চরনিখলা স্কুল মাঠে ও আশপাশের এলাকায় হাজার হাজার মানুষ জমায়েত হয়।
ঈশ্বরগঞ্জ পৌর বিএনপি সদস্য সচিব ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য জুলফিকার আলী টিপুর সভাপতিত্বে ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভূঁইয়া মনির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু, জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এ.কে.এম হারুন-অর-রশীদ, আহসান পারভেজ, শাজাহান জয়পুরী, হোসেন মোহাম্মদ মন্ডল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক হায়দার আলী, হজরত আলী, শেক্সপিয়ার, মেহেদী হাসান রুবেল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট এ.এস.এম সারোয়ার জাহান, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাহীন ফরিদ , ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক ফরহাদ আহমেদ, সদস্য সচিব হারুন অর রশীদ হারুন।
প্রধান অতিথির বক্তব্যে লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, ‘গত ১৬ বছর তারেক রহমান বাংলাদেশের মানুষকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করার জন্য নেতৃত্ব দিয়েছেন। ১৬ বছর একটি পার্লামেন্ট ছিল কিন্তু কোনো কার্যক্রম ছিল না। নির্বাচন কমিশন ছিল ভোটাধিকার ছিল না। আইন আদালত ছিল কোনো ন্যায় বিচার ছিল না।’
এন, আর
বাংলাদেশ সময়: ৯:৪২:৩৭ ১৯৩ বার পঠিত | ● ঈশ্বরগঞ্জ ● গণসংবর্ধনা ● জনতা