![]()
ঝালকাঠি: কাঁঠালিয়ায় রাতের আধারে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে একটি পরিবার বাড়ী থেকে বের হতে পারছেনা। ফলে পরিবারটি অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার (২৬ ফের্রুয়ারী) গভীর রাতে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের পশ্চিম চেঁচরী গ্রামে।
এ ঘটনায় ভুক্তভোগী শামীমা লিজা নামের এক নারী বাদী হয়ে ১৫জনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার পশ্চিম চেঁচরী গ্রামের মাসুম মল্লিক ও বাবর হাওলাদারের সাথে জমি নিয়ে বিরোধ চলছে একই এলাকার অভিযোগের সাইদুর রহমানের।
গত বছরের ৩১ ডিসেম্বর বিরোধীয় জমিতে আসামীরা জোর পুর্বক বসত ঘর উত্তোলন করেন। এ ঘটনায় বাদীর পিতা সাইদুর রহমান বাদী হয়ে কোর্টে তিনটি মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামীরা শামীমা লিজার পিতার অনুপস্থিতিতে বুধবার (২৬ ফের্রুয়ারী) রাতে বাড়ীর চলাচলের রাস্তা বেরা দিয়ে বন্ধ করে দেয়। ফলে পরিবারটি অনেকটা অবরুদ্ধ হয়ে রয়েছে।
অভিযোগ অস্বীকার করে মাসুম মল্লিক বলেন, সাইদুর রহমান ও তার মেয়ে থানা ও কোর্টে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মংচেনলা জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আর/ এন
বাংলাদেশ সময়: ১৯:১২:০০ ২৫৬ বার পঠিত | ● অবরুদ্ধ ● কাঁঠালিয়া ● পরিবার