ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সাংবাদিক ও ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ চুরি

সাংবাদিক ও ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ চুরি


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫


সাংবাদিক ও ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ চুরি

পটুয়াখালী: কলাপাড়ায় গভীর রাতে সাংবাদিক ও ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা স্বর্ণালংকারসহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার আলীপুর থ্রি পয়েন্ট এলাকায় এইঘটনা ঘটেছে।

ভুক্তভোগী ব্যবসায়ী মঞ্জু শরীফ জানান, বুধবার সারাদিন কোম্পানির কালেকশন শেষে রাত ১ টা ৪৫ মিনিটের দিকে বাসায় প্রবেশ করেন। পরে দুইটার দিকে চুরি হওয়া রুমে কালেকশন’র ২ লাখ ৮৬ হাজার টাকা রেখে পাশের রুমে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে দেখেন তার বাসা চুরি হয়েছে। এ সময় টাকার সাথে তার স্ত্রীর স্বর্ণের চেইন, গলার হার, হাতের রুলি, আংটিসহ প্রায় সাত ভরি ওজনের স্বর্ণালংকার খোয়া গেছে। দরজার হুক ভিতর থেকে ভাঙ্গা রয়েছে, তার ধারণামতে ঘরের ভিতরে লোক আগে থেকে ওৎপেতে ছিল।

তবে এ ঘটনায় তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর উদাসীনতার নিয়ে ক্ষোভ জানান, মহাসড়কের পাশে এমন চুরি হওয়ায় তিনি হতবাক।

অপরদিকে একই রাতে সাংবাদিক জুয়েল ফরাজীর বাসায় চুরির ঘটনা ঘটে এ সময় বাসায় থাকা নগদ ১০ হাজার টাকাসহ গলার চেইন আংটিসহ তিন ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে গেছে চোর চক্রটি।

জুয়েল ফরাজী জানান, তার পরিবারের লোকজন বাসায় ছিল না। তিনিও ব্যবসায়িক কাজে কুয়াকাটা ছিলেন। সকালে প্রতিবেশীরা তাকে ফোন দিয়ে জানায় তার দরজা খোলা। তাৎক্ষণিক তিনি ঘটনাস্থলে দেখে এসে তার বাসার জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখে। টাকা স্বর্ণালংকার নিয়ে যায় চোরেরা।

এ বিষয়ে মহিপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) অনিমেষ হালদার বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। সড়কের বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে চোর চক্র সনাক্তের চেষ্টা চলমান রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৭:৫৬   ২৮৫ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ