ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় হত্যাচেষ্টা মামলার স্বাক্ষীকে কুপিয়ে জখম

কাঁঠালিয়ায় হত্যাচেষ্টা মামলার স্বাক্ষীকে কুপিয়ে জখম


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫


 কাঁঠালিয়ায় হত্যাচেষ্টা মামলার স্বাক্ষীকে কুপিয়ে জখম
ঝালকাঠি: কাঁঠালিয়ায় স্কুল শিক্ষক হত্যা চেষ্টা মামলার স্বাক্ষী মো. রায়হান হাওলাদার (৩০) কুপিয়ে জখম করেছে মামলার আসামীরা।
আজ বৃহস্পতিবার (২৭ ফের্রুয়ারী) দুপুরে উপজেলার আওরাবুনিয়া এলাকার বীরমুক্তিযোদ্ধা ইউসুফ আলী বকসের বাড়ীর সামনে এ ঘটনা ঘটে।
আহত রায়হান হাওলাদার উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর ছিটকি গ্রামের মো. ইদ্রিস হাওলাদারের ছেলে ও স্থানীয় আকনের হাটের রড সিমেন্ট ব্যবসায়ী।
মামলার বিবরণে জানাগেছে, বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় ৭০ নং উত্তর চড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আহসান কবিরকে গত ২১ ফের্রুয়ারী শুক্রবার পঞ্চায়েতের বাজারে বসে আসামী আলম মীর ও তার লোকজন মারধর করে। এক পর্যায় গলা টিপে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা করে আসামীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়।

এ ঘটনায় আহত শিক্ষক আহসান কবির বাদী হয়ে ৬জনকে আসামী করে গত সোমবার (২৪ ফের্রুয়ারী) থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেন। আজ বৃহস্পতিবার দুপুরে মামলার আসামীরা রায়হানকে একা পেয়ে রামদাও দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
থানার ওসি মংচেনলা জানান, বিষয়টি শুনেছি। এখনও লিখিত অভিযোগ পাইনি। শিক্ষক হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী আলম মীরকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যহত আছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:০৫:৫০   ২৮৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ