![]()
নেত্রকোনা: কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যের দাবিতে নেত্রকোনার কলমাকান্দায় মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার কৃষক ঐক্য পরিষদের ব্যানারে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অর্ধশত কৃষকের উপস্থিতিতে অধঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়।
এতে বক্তব্য রাখেন কৃষক ঐক্য পরিষদ কলমাকান্দা শাখার সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাইরুল ইসলাম আন মানিক, সাংগঠনিক সম্পাদক মো. মুজামিন প্রমুখ।
মানববন্ধনে আলুর কোল্ড বৃদ্ধির প্রতিবাদ, পেঁয়াজ আলুর কমিশন গঠন, কৃষকদের প্রতিনিধিত্বের জন্য সংসদে ও জাতীয় কমিটিগুলোতে শতকরা ১০ ভাগ সদস্য অন্তর্ভুক্তির দাবি জানানো হয়।
আর/ এন
বাংলাদেশ সময়: ২৩:০৪:১৯ ১০৯ বার পঠিত | ● কলমাকান্দা ● ন্যায্য ● ফসল ● মানববন্ধন