ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » দেশজুড়ে আইনশৃঙ্খলার অবনতি ও ধর্ষণের বিরুদ্ধে চাটমোহরে মানববন্ধন

দেশজুড়ে আইনশৃঙ্খলার অবনতি ও ধর্ষণের বিরুদ্ধে চাটমোহরে মানববন্ধন


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫


দেশজুড়ে আইনশৃঙ্খলার অবনতি ও ধর্ষণের বিরুদ্ধে চাটমোহরে মানববন্ধন


পাবনা:
চাটমোহরে দেশজুড়ে আইনশৃঙ্খলার অবনতি ও ধর্ষণের বিরুদ্ধে এবং বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পৌর শহরের জিরো পয়েন্ট এলাকায় চাটমোহরের তরুণ সমাজ ও সাধারণ নাগরিকবৃন্দর ব্যানারে ঘন্টাব্যাপি এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল পুরো শহর প্রদক্ষিণ করে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, সামিউজ্জামান সামি, ফাহিম আল মেহেদি, প্রসাদ কুন্ডু, দেবজিৎ কুন্ডু বাঁধন, সুমাইয়া রহমান সাফি, নুসরাত জাহান তামান্না, নুদরাত নাওয়ার, সুমাইয়া ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা ভেবেছিলাম নতুন এক বাংলাদেশ গড়বো। যেখানে থাকবে না খুন, ধর্ষণ, ছিনতাইসহ কোনো অপরাধ। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তাতে আমাদের মা-বোনেরা কোনো জায়গাতেই নিরাপদ না। একের পর এক ধর্ষণের মতো ঘটনা ঘটেই চলেছে। চুরি ডাকাতি বেড়েছে। এমন বাংলাদেশ আমরা চাই না। প্রতিটি খুন ও ধর্ষণের সাথে যারা জড়িত তাদের কঠোর বিচার দাবি করেন তারা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৮:১১   ২৭১ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ