ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির আত্ম প্রকাশে আনন্দ মিছিল

হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির আত্ম প্রকাশে আনন্দ মিছিল


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫


 হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির আত্ম প্রকাশে আনন্দ মিছিল

নোয়াখালী: দ্বীপ উপজেলা হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সন্ধ্যায় হাতিয়া উপজেলা ছাত্র প্রতিনিধিদের উদ্যোগে আয়োজিত বিভিন্ন পেশার মানুষের অংশ গ্রহণে এ আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলটি স্থানীয় এ এম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওসখালী মোড়ের জিরো পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম-মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পিতা মাওলানা আবদূল মালেক, উপজেলা ছাত্র প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ, আবীর হোসাইন, ফাহাদ হোসাইন, মো. সোহেল প্রমূখ।
সমাবেশে আবদুল হান্নান মাসউদের পিতা আবদুল মালেক বলেন, আমার ছেলের যে স্বপ্ন চিন্তা চেতনা নিয়ে তার জন্মস্থান হাতিয়া উপজেলার জন্য যে স্বপ্ন দেখছে মহান আল্লাহ তায়ালা যেন তাকে সে স্বপ্ন বাস্তবায়নের সুযোগ করে দেন। তার স্বপ্ন বাস্তবায়নে তাকে আপনারা আগামী দিনে সহযোগিতা করবেন। তার জন্য দোয়া করবেন সে যেন সুস্বাস্থ্য নিয়ে আগামীতে হাতিয়ার উন্নয়ন করতে পারে।
এ সময় হাতিয়া উপজেলা ছাত্র প্রতিনিধি ও সদস্যরা আজকে আত্মপ্রকাশ হওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামীতে নতুন এই দলের ছায়াতলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে হাতিয়ার উন্নয়নে কাজ করার আহবান জানান।

আর/ এন

বাংলাদেশ সময়: ২৩:৩৫:১৯   ১০৭ বার পঠিত  |