ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » যুগ্ম সচিব পরিচয়ে দুই প্রভাষকের কাছে চাঁদা দাবি

যুগ্ম সচিব পরিচয়ে দুই প্রভাষকের কাছে চাঁদা দাবি


রাকিবুল ইসলাম,ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ)
প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫


যুগ্ম সচিব পরিচয়ে দুই প্রভাষকের কাছে চাঁদা দাবি

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জ আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের দুই প্রভাষকের কাছে যুগ্ম সচিব পরিচয়ে ২ লক্ষ টাকা দাবি করা হয়েছে। এ নিয়ে কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই কলেজের প্রভাষক মানিক চন্দ্র দেবনাথ।

জানা যায়, ২৭ ফেব্রুয়ারি বিকেলে অধ্যক্ষ মোস্তফা কামাল প্রভাষক নীলকণ্ঠ আইচ মজুমদারকে ফোন করে একটি মোবাইল নম্বর দিয়ে বলেন, ‘শিক্ষামন্ত্রণালয়ের জয়েন সেক্রেটারি আপনাকে খোঁজছে, তাড়াতাড়ি আপনি তাকে ফোন দেন। ওই সময় কলেজের অন্য প্রভাষক মানিক চন্দ্র দেবনাথ কেও খোঁজছে বলে উল্লেখ করেন। কিছুক্ষণ পর অধ্যক্ষের দেয়া নম্বরে কল করেন মানিক চন্দ্র দেবনাথ।

এসময় তিনি(অধ্যক্ষের দেওয়া নম্বরের ব্যাক্তি) নিজেকে যুগ্ম সচিব পরিচয় দিয়ে প্রভাষক মানিক চন্দ্র দেবনাথের কাছে ২লক্ষ টাকা চান। না দিলে তার সমস্যা হবে বলে হুমকী দেন। মোবাইলে চাঁদা চাওয়ার কলরেকর্ড বারবার শোনার পর মানিক চন্দ্র দেবনাথের সন্দেহ হয়। পরে বিষয়টি নিয়ে তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

মানিক চন্দ্র দেবনাথ জানান, বিভিন্ন সময়ে কলেজের শিক্ষকদের সাথে অশোভন আচরণ, শারীরিক ভাবে শিক্ষকদের লাঞ্ছিত করাসহ কলেজে ব্যাপক অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ায় অধক্ষ্যের বিরুদ্ধে কলেজের সকল প্রভাষক মিলে গত ২৫ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি অভিযোগ দায়ের করা হয়। সন্দেহ হচ্ছে এর বদলা নিতেই তিনি ওই যুগ্ম সচিবের নাটকটি মঞ্চস্থ করেছেন। আমি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।

বিষয়টি নিয়ে অধ্যক্ষ মোস্তফা কামাল বলেন, আমাকে শিক্ষামন্ত্রণালয়ের আঞ্চলিক অফিস থেকে ফোন করে ওই নম্বরটি দেওয়া হয় এবং নম্বরটি শিক্ষামন্ত্রণালয়ের যুগ্ম সচিবের বলে জানানো হয়।

এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওবায়দুর রহমান বলেন,’ এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২৩:২৫:১০   ১৯২ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ