ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সভাপতি রাসেল ও সেক্রেটারী পারভেজ আগৈলঝাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কমিটি গঠন

সভাপতি রাসেল ও সেক্রেটারী পারভেজ আগৈলঝাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কমিটি গঠন


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫


 আগৈলঝাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কমিটি গঠন

বরিশাল: আগৈলঝাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা সদরের (পশ্চিম সুজনকাঠি) ইসলামী আন্দোলন বাংলাদেশ’র নিজস্ব কার্যালয়ে আগৈলঝাড়া উপজেলা সভাপতি রাসেল সরদার মেহেদি’র সভাপতিত্বে সসেম্মলনে প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’ বরিশাল জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাঃ সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুহাঃ হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক মাওলানা মুহাঃ আবুল খায়ের, সহ প্রশিক্ষন সম্পাদক মাওলানা মুহাঃ জাফর আহমাদ সিদ্দিকী।

আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আগৈলঝাড়া উপজেলা সেক্রেটারি গোলাম মাহমুদ হাওলাদার,সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ ইমরান, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র বাকাল ইউনিয়নের সভাপতি পারভেজ মিয়া, রাজিহার ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ রেজাউল করিম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’র আগৈলঝাড়া উপজেলা সভাপতি মোঃ নাসির উদ্দিন শাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র আগৈলঝাড়া সভাপতি মোঃ রিফাত শিকদার প্রমূখ।
দ্বিতীয় অধিবেশনে উপস্থিত শুরা সদস্যদের মতামতের ভিত্তিতে রাসেল সরদারকে সভাপতি ও পারভেজ মিয়াকে সেক্রেটারী , গোলাম মাহমুদ হাওলাদারকে সহ-সভাপতি, আবু সালে সুফুলকে সহ-সেক্রেটারী , মাওলানা মোঃ ইমরান হোসেনকে সাংগঠনিক সম্পাদক, সোয়াইব আকনকে অর্থ সম্পাদক করে ২০২৫- ২৬ সালের উপজেলা কমিটি ঘোষনা করে তাদেরকে শপথ বাক্য পাঠ করান ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বরিশাল জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাঃ সিরাজুল ইসলাম।

আর/ এন

বাংলাদেশ সময়: ২৩:১৭:৪৯   ২৬৮ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ