ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান, দোকানীর অর্থদণ্ড

আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান, দোকানীর অর্থদণ্ড


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫


 আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান, দোকানীর অর্থদণ্ড


নারায়ণগঞ্জ:
আড়াইহাজারে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার বিকেলে আড়াইহাজার পৌর বাজারে সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজস্ট্রেট নঈম উদ্দীনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন জানান, অভিযানের সময় অতিরিক্ত মূল্য নেয়া এবং মেয়াদ উত্তীর্ণ মালামাল রাখায় দীপক ট্রেডার্সের মালিক সুভাস চন্দ্র দাসকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এই দোকানে বিপুল পরিমান মেয়াদ উত্তীর্ণ পন্য পাওয়ায় এসব পন্য জব্দ করা হয়। একই সাথে শিশির ট্রেডার্সের মালিক প্রবীর কুমার দাসকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি পণ্য মজুদ করার অপরাধে গোপালদী উলুকান্দির বাসিন্দা লোকনাথ পোদ্দারের গোডাউন সিলগালা করে দেয়া হয়েছে। একই সাথে আরও ২০ টি দোকানে অভিযান পরিচালনা করে সতর্ক করে দেয়া হয়েছে।

অভিযানের সহায়তায় ছিলেন আড়াইহাজার থানা পুলিশের সদস্যরা। অভিযানের সময় শিশির ট্রেডাসের ৮শ’ কাটুন সয়াবিন তেল তাৎক্ষনিক বিক্রি করার নির্দেশ দেওয়া হয়। আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাত হোসেন বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে আমাদের এই অভিযান নিয়মিত চলবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৬:২৫   ১৭৮ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ