ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ৮ মার্চ ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে মৃতপ্রায় গরু জবাই করায় মাংস ব্যবসায়ীর জরিমানা

ভূঞাপুরে মৃতপ্রায় গরু জবাই করায় মাংস ব্যবসায়ীর জরিমানা


ভূঞাপুর ( টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ মার্চ ২০২৫


ভূঞাপুরে মৃতপ্রায় গরু জবাই করায় মাংস ব্যবসায়ীর জরিমানা

টাঙ্গাইল: ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী টিমোড়ে শনিবার (৮ মার্চ) অসুস্থ গরু জবাই করায় মাংস ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম গোবিন্দাসী টিমোড়ে ভ্রাম্যমাণ আদালতে রফিকুল ইসলাম তালুকদার নামে এক মাংস ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করে। সে জখম হওয়া আধামরা জবাই করে মাংস বিক্রি করছিলো। পরে গরুর মাংসগুলো ফেলে দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী আব্দুল লতিফ তালুকদার জানায়, আসলে সে মরা গরু জবাই করে বিক্রি করছিলো।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:৩২:৪৯   ৯২ বার পঠিত  |