ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মা-বোনদের নিরাপত্তা দিতে ব্যর্থ এ সরকারও:মোমিন মেহেদী

মা-বোনদের নিরাপত্তা দিতে ব্যর্থ এ সরকারও:মোমিন মেহেদী


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: শনিবার, ৮ মার্চ ২০২৫


 

মা-বোনদের নিরাপত্তা দিতে ব্যর্থ এ সরকারও:মোমিন মেহেদী

ঢাকা: নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, মা-বোনদের নিরাপত্তা দিতে ব্যর্থ এ সরকারও। কারণ, নির্মম হলেও সত্য তাদের উদ্দেশ্য সাধারণ মানুষের কল্যাণ বা উন্নয়ন নয়, কেবলই ক্ষমতায় আসবার সর্বোচ্চ চেষ্টা। আন্তর্জাতিক নারী দিবস ও সাবেক জাপা নেত্রী কাজী মুন্নী আলম-এর নতুনধারায় যোগদান উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। ৮ মার্চ সকাল ১০ টায় বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ।

এসময় মোমিন মেহেদী বলেন, নির্মম হলেও সত্য যে, জাতিকে কষ্টে রাখার প্রতিযোগিতায় অতিতের মত এখানকার সরকারের একটি অংশ ভূমিকা রাখছে। অর্থনৈতিকভাবে বাংলাদেশ ৭ মাসে চরম বাজে সময় পার করছে। সেই সাথে সামাজিক অবক্ষয়রোধেও ব্যর্থ হয়েছে ছাত্রদের সমর্থনে গঠিত এই সরকার। সেই সাথে আছে আইন-শৃঙ্খলার চরম অবনতি। এই বর্তমান থেকে উত্তরণে নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতাকর্মীরা চায় অনতিবিলম্বে বেকারত্ব, দারিদ্র-দুর্নীতিরোধের পাশাপাশি সিগারেট-মাদক-জর্দা ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা জরুরী হয়ে আছে। তারা যদি দেশকে সত্যিই ভালোবেসে সরকার পরিচালনা করতে চায়, তাহলে এই কাজগুলো তারা করবে বলে আমি বিশ্বাস করি। তার ব্যতয় হলে বুঝে নেবে বাংলাদেশ যে, জাতি হিসেবে আমরা আবারো প্রতারিত-পরাজিত হয়েছি।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:২৮:৪৯   ২৪৭ বার পঠিত  |            







ঢাকা থেকে আরও...


দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ