ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে কালীগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে কালীগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ মার্চ ২০২৫


 

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে কালীগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা

গাজীপুর: আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই নারী দিবস পালন করা হয়।

‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মহিলা সংস্থার উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নূরী তাসমিন ঊর্মি, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, উপজেলা মৎস্য অফিসার রাজিয়া সুলতানা, উপজেলা তথ্যসেবা অফিসার সোহা তামান্না, উপজেলা আনসার ভিডিবি অফিসার ওবায়দুর রহমান, উপজেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো.রাকিব ভূইয়া, ইএসডিও’র প্রতিনিধি শামিউল ইসলাম, প্রশিক্ষার্থী আফসানা আক্তার প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজ ও দেশের জন্য নারীরা অর্থনীতি, রাজনীতি ও সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত রয়েছেন। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন নারী সমাজ। তারা নিজ কর্মে বলিষ্ঠ ভূমিকা পালন করে সুনাম অর্জন করে যাচ্ছেন। এখন থেকে মহিলা ও মেয়ে শব্দ ব্যবহার করা যাবে না। নারী শব্দ ব্যবহার করতে হবে। আমাদের দেশে জনসংখ্যার মধ্যে বেশিভাগ তরুণ। কারিগরি শিক্ষা আমাদের কম। তাই পড়াশোনার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ নিয়ে কাজ করে স্বাবলম্বী হতে হবে। অনলাইন বিজনেস এখন বেশ জনপ্রিয়। ব্যবসা বাণিজ্য প্রসার করতে অনলাইন বিজনেসের পথ সুগম করতে হবে। আত্মকর্মসংস্থানের মাধ্যমে একজন নারী তাঁর স্বামীকে সহযোগিতা করে সংসারের অভাব লাঘবের ভূমিকা পালন করবেন।

আলোচনা সভার আগে কালীগঞ্জ পৌরসভার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর প্রশাসক তনিমা আফ্রাদ এর নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভার শেষে উপজেলা জাতীয় মহিলা সংস্থায় বিজনেস ম্যানেজমেন্ট, বিউটিশিয়ান ও ফ্যাশন ডিজাইনার এই তিন ক্যাটাগরিতে অংশ নেয়া ১৫০ প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়। সর্বমোট ১৪ লাখ ৫০ হাজার ২শত টাকার ভাতা প্রদান করা হয়।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:৩৯:১৯   ২৯৩ বার পঠিত  |            







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ