ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১০ মার্চ ২০২৫
প্রচ্ছদ » রংপুর » রাজারহাটে ৩ বিষয়ে সভা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

রাজারহাটে ৩ বিষয়ে সভা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ মার্চ ২০২৫


 

 

রাজারহাটে ৩ বিষয়ে সভা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

কুড়িগ্রাম: রাজারহাটে জাতীয় দূযোর্গ প্রস্তুতি মূলক দিবসের আলোচনা সহ পৃথক বিষয়ে তিনটি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা সম্মেলন কক্ষে এসব সভা অনুষ্ঠিত হয়। সভার বিষয় বস্তু ছিল জাতীয় দূর্যোগ প্রস্তুতি মূলক দিবস উপলক্ষে আলোচনা সভা,দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব কর্তব্য বিষয়ক ওরিয়েন্টেশন এবং জাকাত সেমিনার বিষয়ক আলোচনা ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ওরিয়েন্টেশনে রাজারহাট থানার অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাওঃ কফিল উদ্দিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান,রাজারহাট প্রেসক্লাব সেক্রেটারী আসাদুজ্জামান আসাদ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান,উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আনিছুর রহমান সহ অনেকে বক্তব্য দেন।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:২১:৩২   ১৮২ বার পঠিত  |