ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত


ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ মার্চ ২০২৫


 

ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

দিনাজপুর: ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে সোমবার (১০ মার্চ) জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।

সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ফুলবাড়ী পৌর প্রশাসক মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. লুৎফর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সোহেল আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুর আলম, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রীতা রায়, বীর মুক্তিযোদ্ধা ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন লিডার শ্রী উপেন্দ্র নাথ রায় প্রমুখ।

শেষে ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন লিডার শ্রী উপেন্দ্র নাথ রায়ের নেতৃত্বে সদস্যরা দুর্যোগ প্রস্তুতি মহড়া প্রদর্শন করেন। এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও কর্মীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:১৫:৩৫   ২৮৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ