ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিস্কার

কলাপাড়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিস্কার


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: সোমবার, ১০ মার্চ ২০২৫


কলাপাড়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিস্কার

পটুয়াখালী: কলাপাড়ায় উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য মো. মাকসুদ মজুমদার ও নীলগঞ্জ ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবক দল যুগ্মআহবায়ক মো.মনির হাওলাদারকে দল থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। সংগঠনের শৃংখলা পরিপন্থী কাজে সম্পৃক্ত থাকার অভিযোগে পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে ওই দুই স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিস্কার করা হয়।

১০ মার্চ (সোমবার) দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলাধীন কলাপাড়া উপজেলা শাখার সদস্য মো. মাকসুদ মজুমদারকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ মশিউর রহমান মিলন ও সাধারন সম্পাদক মোঃ এনায়েত হোসেন মোহন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

অপরা এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক মো.জাকির হোসেন বাদল এবং সদস্য সচিব ঢালী রুহুল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নীলগঞ্জ ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবক দল যুগ্মআহবায়ক মো.মনির হাওলাদারকে দল থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে ।

এদিকে, অপর একটি সূত্র জানায়, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. মাকসুদ মজুমদার ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নতা মো.মনির হোসেন রবিবার দিবাগত রাত ১ টার দিকে নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামে নীলকান্ত সরকারের বাড়ীতে তাদের সহযোগীসহ আরো ৭/৮ জনকে নিয়ে ডাকাতি করতে গেলে জনতা মো. মাকসুদ মজুমদার ও মো. মনির হাওলাদার এ দু’জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এসময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২২:৩০   ২৫৩ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ