![]()
পটুয়াখালী: বাউফলে ১৫টি পরিবার দরিদ্র ও অসহায়দের মধ্যে প্স্প্রেইড হিউম্যানিটি একটি সামাজিক ও মানবিক সংগঠনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার সকালে বাউফল পৌরশহরের তিন নং ওয়ার্ডের গুচ্ছগ্রামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাউফল সরকারি কলেজ শাখার সভাপতি ও স্প্রেইড হিউম্যানেনিটির সভাপতি মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে ১৫টি অসহায় ও দুঃস্থ পরিবারের মধ্যে এ ঈদ সামগ্রী বিতরন করা হয়।
এর মধ্যে রয়েছে। বুট, মুড়ি, চিড়া, চিনি, খেজুর, সেমাই ও নুডলস। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের শিক্ষা ও ত্রাণ সম্পাদক মোঃ রিফাদ হোসেন, চিকিৎসা সেবা সম্পাদক তানভীর আহম্মেদ,অর্থ বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম প্রমুখ।
এন/ এন
বাংলাদেশ সময়: ২০:১২:৪৬ ১৭২ বার পঠিত | ● ঈদ ● উপহার ● বাউফল ● সংগঠন ● সামগ্রী ● সামাজিক ● হিউম্যানিটি