ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে বিদ্যুৎস্পর্শে টমটম চালকের মৃত্যু,আহত ১

চরফ্যাসনে বিদ্যুৎস্পর্শে টমটম চালকের মৃত্যু,আহত ১


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫


 চরফ্যাসনে বিদ্যুৎস্পর্শে টমটম চালকের মৃত্যু,আহত ১
ভোলা: চরফ্যাসনে মটার পাম্পে বিদ্যুৎ সংযোগ দিয়ে নিজের টমটম গাড়ী পরিস্কার করার সময় মটারের ছেঁড়া তারে জড়িয়ে মো. রাহাদ(২২) নামের এক চালকের মৃত্যু হয়েছে। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে শাকিল নামের আরও এক যুবক আহত হয়েছেন। স্বজনরা দুইজনকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাহাদকে মৃত ঘোষনা করেন। অপর আহত শাকিলের অবস্থা আশংস্কা জনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকালে শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড খাসবাড়ি হালটের সংলগ্ন এলাকায় দূর্ঘটনা ঘটে। নিহত রাহাদ ওই ইউনিয়নের একই গ্রামের ফারুক হোসেনের ছেলে ও আহত শাকিল মাহে আলমের ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন প্রত্যক্ষদর্শী আহত শাকিল জানান, সকালে তার আত্বীয় নিহত রাহাদ মটারে বিদ্যুৎ সংযোগ দিয়ে তার ব্যকহারিত টমটম গাড়ী পরিস্কার করছিলেন। পানি দেয়ার সময় হঠাৎ ছেঁড়া তাকে পানি ঢুকে ধোয়ায় আন্ধাকারচ্ছন্ন হয়ে যায়। এবং রাহাদের গাড়ীটি বিদ্যুতায়িত হয়ে পরে। রাহত অসাবধানতা বশত গাড়ীতে হাত লাগাতেই বিদুুৎস্পর্শে মাটিতে লুটে পড়েন। তিনি দৌড়ে গিয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে গিয়ে বিদ্যুতের স্পর্শে তিনি ছিটকে পড়ে যান। খবর পেয়ে স্বজনরা তাদের দুজনকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে আসেন।
নিহত রাহাদের মামা আবদুল্লাহ জানান, ভাগিনা রাহাদ কয়েক মাস আগে বিয়ে করেন। বিয়ে পর স্ত্রীর ভরনপোষন ও সংসারের হাত ধরতে নিজে একটি টমটম কিনে অন্যের মালামাল পরিবহন করতেন। সকালে কাজে যাওয়ার আগে মটরে বিদ্যুৎ সংযোগ দিয়ে গাড়ীটি পরিস্কার করতে গিয়ে মটারের ছেঁড়া তারে জড়িয়ে বিদুৎস্পর্শে তার মৃত্যু হয়।
শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবিষয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য বলা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৫:৩৭   ২৮০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ