ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে ধর্ষনের প্রতিবাদে নারী ও শিশু অধিকার ফোরামের মানববন্ধন

দুমকিতে ধর্ষনের প্রতিবাদে নারী ও শিশু অধিকার ফোরামের মানববন্ধন


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫


 

দুমকিতে ধর্ষনের প্রতিবাদে নারী ও শিশু অধিকার ফোরামের মানববন্ধন

পটুয়াখালী: মাগুড়ায় শিশু আছিয়া ধর্ষনের প্রতিবাদে দুমকিতে নারী ও শিশু অধিকার ফোরামের নের্তৃত্ত্বে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় দুমকি নতুন বাজারে (লেবুখালি -বাউফল) সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধনে দুমকি উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের নেত্রী হেলেনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভানেত্রী মোসাঃ জেসমিন জাফর। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা নারী ও শিশু অধিকার ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোসাঃ পারভীন, দপ্তর সম্পাদক সারমীন আক্তার, প্রচার সম্পাদক পারুল বেগম, কোষাধ্যক্ষ কোহিনুর বেগম প্রমূখ।

মানববন্ধনে মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষনের তীব্র নিন্দা জানান এবং ধর্ষকদের ফাঁসির দাবি করেন। এ সময় দুমকি উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের নেত্রী ফাতিমা আক্তার কচি, লিজা আক্তার, বিউটি বেগম, হিরা আক্তার সহ সংগঠনের কয়েক শতাধিক নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

এইচ/এল

বাংলাদেশ সময়: ২০:২৪:১৮   ২৪৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ