ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কোটি টাকা মূল্যের ১০ দোকান ভিটে দখল নিতে হামলা, দুই বোনকে এসিড নিক্ষেপের হুমকি

কোটি টাকা মূল্যের ১০ দোকান ভিটে দখল নিতে হামলা, দুই বোনকে এসিড নিক্ষেপের হুমকি


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫


কোটি টাকা মূল্যের ১০ দোকান ভিটে দখল নিতে হামলা, দুই বোনকে এসিড নিক্ষেপের হুমকি

ভোলা: চরফ্যাসনে পারিবারিক বিরোধের জের ধরে বিএনপির নাম ভাঙ্গিয়ে আপন ভাইয়ের কোটি টাকা মূল্যের দোকান ভিটে জবর দখলের অভিযোগ উঠেছে অপর বড় ভাই আবদুল হকের বিরুদ্ধে। দোকান ভিটে জবর দখল নিতে বহিরাগত সন্ত্রাস বাহিনী নিয়ে ভাই মফিজুল ইসলাম সিকদারের পরিবারের ওপর দু’দফায় হামলা ও মারধর করা হয়।

এসময় তাদের হামলায় দুই শিক্ষার্থীসহ একই পরিবারের চার জন আহত হন। প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেছেন। আহত ওই পরিবারের চার সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এতেই ক্ষ্যান্ত হননি জবর দখলকারীরা। বাবার কাজে সহযোগিতা করায় অর্নাস ও সপ্তম শ্রেনীতে পড়–য়া দুই শিক্ষার্থী বোনকে এসিড নিক্ষের হুমকি দেন তারা।
গত ১৩ ফেব্রুয়ারী ও ৮ মার্চ দুই দফায় হামলা চালিয়ে আবদুল্লাহপুর ইউনিয়নের মিনা বাজারের দোকান ভিটে জবর দখলের ঘটনা ঘটে। এঘটানায় মামলা দায়ের প্রস্ততি চলছে বলে আহতের পরিবার সুত্রে জানাগেছে।
মঙ্গলবার দুপুরে দোকান ভিটে মালিক আহত মফিজুল ইসলাম জানান, তিনি দক্ষিণ শিবা মৌজায় মিনাবাজারে বাবা মোহাম্মদ আলীর সিকাদারের মৃত্যুর পর তিনি বাবার ওয়ারিশি ১২.৭৭ জমির মালিক হন। এবং ওই খতিয়ানের অপর দুই ওয়ারিশ বোন রহমত থেকে ৬.৩৮ ও মা আনোয়ায়া থেকে ১১.৮৬ এবং জালাল ও সুলতানের কাছে থেকে ১৬ শতাংশ জমি খরিদ করে মোট ৪৭ শতাংশ জমিতে দোকান ভিটে নির্মান করে ভোগ দখলে আছি। এবং জরিপ চালাকালীন সমেয় আমার নামে ভোগদলীয় জমির দিয়ারা রেকর্ড আংকিত হয়।
আওয়ামলী লীগ সরকারের পতনের পর ভাই আবদুল হক ও তার তিন ছেলে নিজকে বিএনপির একজন কর্মী পরিচয় দিয়ে আমার ওয়ারিশ ও খরিদা জমির নিজের দাবী করে জবর দখলে হুমকি দিয়ে আসছিলেন। হুমকির পর পরই গত ১৩ ফেব্রুয়ারী বহিরাগত সন্ত্রাস বাহিনী নিয়ে ওই জমি জবর দলের চেষ্টা করেন। পরে থানা পুলিশের হস্ত ক্ষেপে জবর দখলের ব্যর্থ হন। জবর দখলের চেষ্টার পর থানা পুলিশ সমোঝতার জন্য ডাকলেও তিনি কোন পাত্তা দেননি।
এসব বিরোধের জের ধরে গত ৮ মার্চ ভাই আবদুল হক ও তার তিন ছেলে মো. হাসান, আহাম্মদ আলী , মো. হুসাইন বহিরাগত দলবল নিয়ে ফের আমার ভোগদলীয় প্রায় কোটি টাকা মূল্যের ১০টি দোকান ভিটে জবর দখল করেন নেন। এসময় আমি ও আমার পরিবারের সদস্যরা বাধা দিলে তাদের ওপর হামলা চালিয়ে আমিসহ আমার স্ত্রী নাজমা বেগম(৩৫), ছোট মেয়ে লমিয়া(১৪) অনার্স পড়–য়া মেয়ে সুরাইয়া পিটিয়ে গুরুতর জখম করেন। পরে স্বাজন আমাকেসহ আমার পরিবারের সদস্যদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন। পরিবারের সদস্যদের নিয়ে চরফ্যাসন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত শিক্ষার্থী সুরাইয়া জানান, আমার কোন বড় ভাই না থাকার কারনে আমার চাচা আবদুল হক প্রায় সময় আমার বাবাকে হয়রানী করে আসছেন। এবং বাবার দোকান ভিটে জবর দখলের পর আমি তার বড় সন্তান হিসেবে আইনের আশ্রয় নেয়ার জন্য বাবার সহযোগীতা করছি। এবং বাবার সঙ্গে থানায় আশা যাওয়া করায় আমার চাচাতো ভাই মো.হাসান, মো. হুসাইন, আহাম্মদ আলী আমাকে এসিড নিক্ষেপের হুমকি দেয়। তাদের অব্যহত এসিড নিক্ষেপের হমকি ধামকিতে নিরাপত্তাহীনতায় রয়েছে। প্রতিপক্ষের এডিস নিক্ষের আতংকে স্বজনদের বাড়িতে লুকিয়ে থাকতে হচ্ছে এতে আমার লেখা পড়া নিয়ে সংকট দেখা দিয়েছে।
অভিযুক্ত আবদুল হক জানান, ভাইয়ের সাথে আমার জমি নিয়ে বিরোধ চলমান রয়েছে। আমার বাবার জমিতে আমি দোকান ঘর নির্মান করেছি। তার মেয়েদের ওপর এসিড নিক্ষের হুমকির বিষয় সঠিক নয়। আমাকে ফাঁসানোর জন্য এসব অভিযোগ তুলছে।
আবদুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলুর রহামান মাষ্টার জানান, তারা আমাদের বিএনপির কোন কর্মী নয়। বিএনপির না ভাঙ্গিয়ে অপকর্ম করার কোন সুযোগ নেই।
চরফ্যাসন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়ে প্রতিপক্ষকে থানা ডাকা হয়েছিলো । তারা আসেনি। অভিযোগটি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪০:৫২   ৩৯০ বার পঠিত  |               







বরিশাল থেকে আরও...


লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
কাঁঠালিয়ায় ব্যবসায়ীর রিং স্লাব ভেঙ্গে ফেলার অভিযোগ
দুমকিতে কেনাকাটায় জমছে ঈদ বাজার
কাঁঠালিয়ায় স্কুল শিক্ষক ছোট ভাইয়ের মারধরের শিকার বড় ভাই
কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা



আর্কাইভ