ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মহাসড়কে শৃঙ্খলা রক্ষায় ভাঙ্গায় পরিদর্শনে ফরিদপুর জেলা প্রশাসক

মহাসড়কে শৃঙ্খলা রক্ষায় ভাঙ্গায় পরিদর্শনে ফরিদপুর জেলা প্রশাসক


ভাঙ্গা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫


 

মহাসড়কে শৃঙ্খলা রক্ষায় ভাঙ্গায় পরিদর্শনে ফরিদপুর জেলা প্রশাসক

ফরিদপুর: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাওয়া-ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের দক্ষিন বঙ্গের অন্যতম প্রবেশদ্বার ভাঙ্গা ইন্টারচেঞ্জ এরিয়ায় ও মহাসড়কগুলোতে শৃঙ্খলা রক্ষায় এবং ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্বা নিশ্চত করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন ফরিদপুর জেলা প্রশাসন ও পুলিশ। এ উপলক্ষে আজ মঙ্গলবার বেলা ১২ টায় ভাঙ্গায় পরিদর্শনে আসেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। এসময় ভাঙ্গা থানায় থানা পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে থানায় পরিদর্শনকালে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাচনা করেন তিনি। পরে সেখান থেকে পৌরসভা কার্যালয়ে পরিদর্শনে যান জেলা প্রশাসক।

থানায় জেলা প্রশাসকের কাছে স্থানীয় সংবাদকর্মীরা যা তুলে ধরেন, ঈদে ঘরমুখো মানুষের জন্য অস্থায়ী টয়লেট ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা, মহাসড়ক ও সার্ভিস রোডগুলাতে শৃঙ্খলা রক্ষায় যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নিশ্চিত করন, ঢাকা-ভাঙ্গা এসক্সপ্রেসওয়ের ইন্টারচেঞ্জ এরিয়ায় চুরি-ছিনতাই রোধে প্রতিকারের পুলিশের নজরদারি বাড়ানো, এজন্য ইন্টারচেঞ্জ এরিয়ায় রোড লাইটগুলি সচলকরনের জন্য যাবতীয় ব্যাবস্থা গ্রহণ ও ভাঙ্গা পৌর বাজারে ফুটপাত দখলমুক্ত করার জন্য প্রযোজনীয় ব্যবস্থা গ্রহন।

পৌর সভায় পরিদর্শন শেষে জেলা প্রশাসক কামরুল হাসান জানান, ‘ভাঙ্গা একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট’। ‘সেই ক্ষেত্রে সড়কে শৃঙ্খলা আনয়ন এবং ঈদে ঘরমুখো মানুষের জান-মালের নিরাপত্বা নিশ্চিত করার লক্ষে পুলিশ বাহিনীকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে’। এতে পুলিশ বিভাগ ও প্রশাসনের পক্ষ থেকে মহাসড়কে কঠোর নিরাপত্বার জন্য জোর দেওয়া হয়েছে। ইন্টারচেঞ্জ এরিয়াসহ সার্ভিস রোডগুলোতে চুরি-ছিনতাই সহ অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে পুলিশের নজরদারি বাড়ানো হবে। এছাড়াও পৌর বাজারের ফুটপাত দখলমুক্ত করার জন্য উপজেলা প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় বিষয়টির সমাধানের জন্য কথা বলা হয়।

জেলা প্রশাসক বলেন, ভাঙ্গা ইন্টারচেঞ্জ হয়ে ঈদের সময়ে অসংখ্য মানুষ যাতায়াত করবেন। তাই সড়কে শৃঙ্খলা আনতে সকলের সহযোগিতায় কাজ করতে হবে। এছাড়াও ঈদে মানুষের ভোগান্তি নিরসনে পৌরসভা সার্বিকভাবে প্রয়োজনীয় সহযোগিতা করবে। বিশেষ করে অস্থায়ী টয়লেট স্থাপন ও বর্জ্যব্যবস্থাপনার ক্ষেত্রেও কিছু নির্দেশনা দিয়েছি। এছাড়াও যে উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে সেগুলির গুনগতমান নিশ্চিত করে কাজ সম্পন্ন করা হয়, সে বিষয়ে নির্দেশনা দিয়েছি। সকলের সম্মেলিত প্রচেষ্টায় সামনে একটি ভালো ব্যবস্থাপনায় কাজ করতে পারবো বলেও আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মিজানুর রহমান, থানা পুলিশের কর্মকর্তা, পৌর সভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও স্থানীয় সাংবাদিক প্রমূখ।

এইচ/এল

বাংলাদেশ সময়: ২০:৪৩:৪৮   ২০৫ বার পঠিত  |                  







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ