ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

আড়াইহাজারে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫


 

 

আড়াইহাজারে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে ইয়াছমিন আক্তার আক্তার (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। মরদেহ উদ্ধারের পর থেকে
গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন আত্মগোপনে রয়েছে। নিহতের স্বজনদের দাবি, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন ইয়াছমিনকে হত্যা করে পালিয়েছে।

মঙ্গলবার সকালে ওই গৃহবধূর স্বামীর বাড়ি উপজেলার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, কেরি পোকা মারার ট্যাবলেট খেয়ে মৃত্যু হয়েছে ওই গৃহবধূর। নিহত ইয়াছমিন উপজেলার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকার অটোচালক হারুন অর রশিদের স্ত্রী এবং একই উপজেলার খাগকান্দা ইউনিয়নের তাতুয়াকান্দা এলাকার আব্দুস ছাত্তারের মেয়ে।

নিহতের খালাতো ভাই শাহাদাত হোসেন জানান, নিহত ইয়াছমিন আক্তারের সাথে ২০০৪ সালে পারিবারিকভাবে জাঙ্গালিয়া এলাকার হারুন অর রশিদের সাথে বিয়ে হয়। তাদের ঘরে পনের বছরের ইমন নামে একটি ছেলে রয়েছে। বিয়ের পর থেকে জুয়ায় আসক্ত থাকায় হারুন টাকার জন্য ইয়াছমিনকে চাপ দিত। সংসারের চিন্তা করে বাবার বাড়ি ও নানার বাড়ি থেকে তাকে প্রায়ই টাকা এনে দিত। টাকা শেষ হলেই ফের তার উপর নির্যাতন শুরু হত।

এক পর্যায়ে ইয়াছমিন সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকার একটি পোশাক কারখানায় অপারেটরের পদে চাকুরী নিয়ে তার সংসারে ব্যায় নির্বাহ করতো। সেখান থেকে গত ছয় মাস আগে এসে তাকে একটি অটো কিনে দেয়। অটো ঠিকমত না চালিয়ে সে বাড়িতে বসে থাকতো। এর পর থেকে সংসারের ব্যয় নির্বাহ ও জুয়ার টাকা না দেয়া নিয়ে ইয়াছমিনের সাথে ঝগড়া লেগেই থাকতো। সোমবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হলে ইয়াছমিনকে মারধর করলে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে কেরি পোকা মারার ট্যাবলেট খাইয়ে তাকে মেরে ফেলে।

এ ব্যপারে পুলিশ মামলা না নিলে তারা আদালতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা করবেন বলে তিনি জানান।

নিহতের চাচা নাসির উদ্দিন জানান, ইয়াসমিনের স্বামী প্রায় যৌতুক দাবী করতো। যৌতুকের টাকা না দিলে তার ভাতিজীকে মারপিট করতো।
মঙ্গলবার অচেতন অবস্থায় আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইয়াসমিনের নাকে মুখে রক্তের দাগ রয়েছে। তিনি এই ঘটনার বিচার চান। থানায় একটি অভিযোগ দিলেও পুলিশ তা গ্রহণ না করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষপানে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে
সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে। ঘটনাটি আত্মহত্য না হত্যা।

এইচ/এল

বাংলাদেশ সময়: ২০:০৭:৪৫   ৩৫৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ