ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ফুলপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ফুলপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন


গোলাম মোস্তফা,ফুলপুর ( ময়মনসিংহ )
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫


ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ফুলপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন

ময়মনসিংহ: দেশব্যাপী ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদে ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে  ফুলপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে ফুলপুর পৌর এলাকার আঞ্জুমান মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাধারণ মানুষ ও অংশগ্রহণ করেন।

এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন।

ঘণ্টাব্যাপি এ কর্মসূচিতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,হিয়ন কবির মন্ডল,মোঃ মমিনুল হক,লাবীব নাহাদি রাহাত,সামাদ খান নাঈম,আলামিনসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থী ও ছাত্র-জনতা।

এসময় তারা বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হলে ধর্ষণের মতো ন্যক্কারজনক অপরাধের ক্ষেত্রে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করা না গেলে সমাজে এমন অপরাধ বারবার ঘটতে থাকবে।একই সঙ্গে দেশে ধর্ষণের ঘটনা প্রতিরোধে আইনি ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানান তারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ফুলপুর পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৭:৪২   ২৪৯ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ