ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১২ মার্চ ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় ভীমরুলের কামড়ে সেনা সদস্যর মৃত্যূ

কাঁঠালিয়ায় ভীমরুলের কামড়ে সেনা সদস্যর মৃত্যূ


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ মার্চ ২০২৫


 

কাঁঠালিয়ায় ভীমরুলের কামড়ে সেনা সদস্যর মৃত্যূ

ঝালকাঠি: কাঁঠালিয়ায় ভীমরুলের কামড়ে সাবেক সেনা সদস্য মাজেদুল ইসলাম মারা গেছেন। বুধবার (১২ মার্চ) দুপুরে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের বড় হাওলাদার বাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাবেক সেনা সদস্য মাজেদুল ইসলাম হাওলাদার (৩৭) ওই গ্রামের বাসিন্ধা। স্ত্রী ও দুই কন্যা সন্তানের জনক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মংচেনলা।

নিহতের স্বজন সাবেক ইউপি মেম্বার অধ্যক্ষ ওবায়েদুল হক জানান, উপজেলার কচুয়া গ্রামের সাবেক স্কুল মরহুম মোকছেদ আলী পনু মাস্টারের ছেলে মাজেদুল ইসলাম সম্প্রতি সেনাবাহিনীর চাকুরি থেকে অবসরে আসেন। বুধবার দুপুরে বাড়ীর উত্তর পাশের বাগানে মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করতে গাছে ওঠেন।

এসময় মৌমাছির চাকের পাশে থাকা ভীমরুল বাসায় আঘাত লাগে। এসময় অসংখ্য ভীমরুল ছুটে এসে কামড়ালে এতে গুরুতর আহত হয় ওই সেনা সদস্য। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। থানার ওসি মংচেনলা জানান, বিষয়টি মর্মান্তিক ও দূ:খজনক।  অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে ।

এইচ/এল

বাংলাদেশ সময়: ২১:৩১:২১   ২২৬ বার পঠিত  |