ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বিএনপি নেতার বাড়ি থেকে টিসিবির পণ্য উদ্ধার

বিএনপি নেতার বাড়ি থেকে টিসিবির পণ্য উদ্ধার


স্টাফ রিপোর্টার,( বাউফল )
প্রকাশ: বুধবার, ১২ মার্চ ২০২৫


 বিএনপি নেতার বাড়ি থেকে টিসিবির পণ্য উদ্ধার
পটুয়াখালী: বাউফলের মো. মজিবর আকন নামে এক বিএনপি নেতার বাড়ি থেকে টিসিবির পণ্য উদ্ধার করেছে প্রশাসন। মঙ্গলবার গভীর রাতে দাসপাড়া ইউনিয়নের ইলিশের পুল এলাকার আকন বাড়ি থেকে টিসিবির পণ্যগুলো উদ্ধার করা হয়। দলীও সুত্রে জানা গেছে. মজিবর আকন দাসপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপি নেতা মজিবর আকন তার অনুসারী কয়েকজন ব্যক্তির নামে ডিলারশীপ নিয়ে টিসিবির পণ্য নিয়ে সিন্ডিকেট গড়ে তুলেছেন। এই সিন্ডিকেটের মাধ্যমে বেশীরভাগ পণ্য কালোবাজারে বিক্রি করে আসছেন। সাধারণ মানুষ টিসিবির পণ্য না পেয়ে ক্ষুব্দ হন মজিবর আকনের উপর। মজিবর আকনের বাসায় টিসিবির পণ্য মজুদ রয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার রাতে বিক্ষুব্দ এলাকাবাসী তার বাড়ি ঘেরাও করে প্রশাসনকে অবহিত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে স্থানীয় গ্রাম পুলিশ ইউনুচ চৌকিদার ওই বাড়িতে গিয়ে মজিবর আকন ও তার ভাই রাজ্জাক আকনের বাসা থেকে ৪৪ লিটার সয়াবিন তেল, ৪০ কেজি মশুর ডাল, ৩১ কেজি চাল, ১৭ কেজি বুটের ডাল ও ৭৯টি সয়াবিন তেলের খালি বোতল উদ্ধার করেন।
এলাকাবাসীর অভিযোগ, মজিবর আকন কাঠেরপুল এলাকায় গুদাম দেখিয়ে খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলারশীপ নেন। অথচ তিনি কাঠেরপুলের পরিবর্তে নিজ বাড়িতে বসে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিক্রি করে। এতে এলাকাবাসী ভোগান্তির শিকার হয়। মজিবর আকনের বিষয়টি উপজেলা প্রশাসনকে একাধিকবার অবহিত করা হলেও রহস্যজনক কারনে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।
এ বিষয়ে মজিবর আকন বলেন, আমি কোন অনিয়মের সঙ্গে তিনি জড়িত না। প্রতিপক্ষ তাকে হয়রানি করার জন্য মিথ্যা তথ্য দিয়ে হয়রানি করছে। ওই শত্রু গোপনে আমার বাড়িতে এসব পণ্য রেখে হয়রানি করছে বলে জানান।
এ বিষয়ে বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, বিএনপির দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছার দেয়া হবেনা।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, তদন্ত করে এ বিষয়ে শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৬:০৮   ১৯৯ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ