ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » পাবনায় পৃথক ঘটনায় ট্রেনের ধাক্কায় ও কাটা পড়ে নিহত ২

পাবনায় পৃথক ঘটনায় ট্রেনের ধাক্কায় ও কাটা পড়ে নিহত ২


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ মার্চ ২০২৫


পাবনায় পৃথক ঘটনায় ট্রেনের ধাক্কায় ও কাটা পড়ে নিহত ২
পাবনা: চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলায় পৃথক ঘটনায় ট্রেনের ধাক্কায় ও কাটা পড়ে দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও অপরজন বৃদ্ধ।

মঙ্গলবার দিবাগত রাত ও বুধবার সকালে এ দূর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, পাবনার ফরিদপুর উপজেলার চিথুলিয়া কান্দাপাড়া গ্রামের নায়েব আলীর স্ত্রী মজিরন খাতুন (৪০)। নিহত অপর বৃদ্ধ (৭০) এর নাম পরিচয় জানা যায়নি।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন দুইজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সকালে মজিরন খাতুন নিজ বাড়ী থেকে পার্শ্ববতী চাটমোহরে বাবার বাড়ীর যাচ্ছিলেন। তিনি ভাঙ্গুড়া রেলগেট থেকে রেললাইনের উপর দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন। সকাল সাড়ে সাড়ে ৭টার দিকে সিরাজগঞ্জগামী একটি মালবাহী ট্রেন যাবার পথে ট্রেনে কেটে তার দুটি পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রেন আসার শব্দ তিনি টের পাননি বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, পাবনার চাটমোহরে বেললাইনের পাশ থেকে এক অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ পাওয়া গেছে। স্থানীয়দের ধারণা, ট্রেনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে চাটমোহর উপজেলার ডিবিগ্রাম মসজিদ সংলগ্ন এলাকায় স্থানীয়রা লাশ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত একটার দিকে রেললাইনের ওপর দিয়ে তিনি হাঁটছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তিকে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করছে এলাকাবাসী। তবে তার নাম পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার বয়স আনুমানিক ৭০ বছর হবে। পরনে ছিল প্যান্ট ও জামা।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, ‘বুধবার সকালে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে নারী নিহত হন। আর রেলওয়ে কন্ট্রোল এর মাধ্যমে খবর পেয়ে সকালে চাটমোহরে ফোর্স পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত দুইজনের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩২:৫৬   ২৯৪ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ