![]()
নারায়ণগঞ্জ: আড়াইহাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মমিনুল ইসলাম শুভকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে চামুরকান্দি এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আড়াইহাহজার থানার ওসি এনায়েত হোসেন গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। গ্রেপ্তার মমিনুল ইসলাম আড়াইহাজার পৌরসভার চামুরকান্দি এলাকার আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মাইকিং করে আওয়ামী লীগের সকল পদ থেকে পদত্যাগের ঘোষনা দিয়েছিলেন সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগের নেতা মমিনুল ইসলাম শুভ। ওই সময় তার অন্যান্য কাউন্সিলর সহ দলের সহযোগি অনেকেই গ্রেপ্তার হন।
গ্রেপ্তার এড়াতে স্থানীয় সাংসদ, আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ, পৌরসভার সাবেক মেয়র সুন্দর আলীসহ অনেকে এলাকা ছেড়ে আত্মগোপনের চলেন যায়। বিশেষ সুবিধা বিনিময়ে বিএনপির একাংশের সাথে মিশে ব্যবসা বানিজ্য চালু রাখেন সাবেক এই কাউন্সিলর। বৃহস্পতিবার স্থানীয় বিএনপির নেতাবৃন্দ তাকে বাড়ি ডেকে এনে পুলিশকে খবর দেয়।
আড়াইহাজার ওসি এনায়েত হোসেন গণমাধ্যমকে জানান বলেন, সাবেক এই কাউন্সিলর মমিমুল ইসলাম শুভকে গ্রেপ্তারের জন্য পুলিশ দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছিল। গোপন সংবাদে খবর আসে সে বাড়িতে অবস্থান করছে। পুলিশ তার তার অবস্থান নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার ভোরে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে হামলা, ভাংচুর ও নাশকতার মামলা রয়েছে। পুলিশ ওই দিন বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৯:০৬:০৪ ১৩৮ বার পঠিত | ● আড়াইহাজার ● গ্রেপ্তার