ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে বসত বাড়ি ও পানের বরজ দখলের অভিযোগ

লালমোহনে বসত বাড়ি ও পানের বরজ দখলের অভিযোগ


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫


 লালমোহনে বসত বাড়ি ও পানের বরজ দখলের অভিযোগ

ভোলা: লালমোহনে বসত বাড়ি, পানের বরজ ও বাগান জোরপূর্বক দখল করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রামগঞ্জ ইউনিয়ন পুর্ব চর উমেদ এলাকার ৭ নং ওয়ার্ডের হাবিবুল্লাহ মৌলভী বাড়ীতে ১১ মার্চ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
এবিষয়ে ভুক্তভোগী মো: মহিবুল্লাহ জানান, লালমোহন ভাংঙ্গাপোল এলাকার বাসিন্দা মৃত জায়নাল আবেদিন মাস্টারের ছেলে মো: নয়ন,ঘটনার দিন প্রায় ৫০থেকে ৬০ জনের একটি সংঘবদ্ধ কেডার বাহিনীসহ দেশীয় অশ্র, দা, ছেনি, লোহার রড, লাঠিসোঁটা নিয়ে আমার বসতবাড়ীতে এসে আতর্কীত ভাবে ভয় ভিতী ও হুমকি ধামকি প্রদর্শন করিয়া আমার বাড়ি, বাগান ও পানের বরজ জোরপূর্বক দখল করার চেষ্টা চালায়,এবং আমাকে খুন যখম করার জন্য এদিক সেদিক খোঁজা খোঁজি করে,এমতাবস্থায় আমি কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়।আমাকে না পেয়ে আমার বাড়ী মহিলাদেরকে অশ্লীল ভাষায় গালমন্দ করিয়া তার ভাড়াতিয়া কেডার বাহিনীদের সহায়তায় আমার ভোগ দখলীয় জমিতে ফিতা দিয়ে মেপে খুটা গেড়ে দখল করার চেষ্টা চালায়।
তিনি আরো জানান, নয়নের পিতা মৃত জয়নাল আবেদীন মাষ্টার গংরা ১৯৫৭ সাল থেকে এই পর্যন্ত ৭ দলিলে ৮১শতাংশ জমি বিক্রয় করিয়া যায়। সেই থেকে আমারা শান্তিপূর্ন ভাবে দলীল অনুযায়ী ভোগ দখল করিয়া আসছি। যার খতিয়ান নং সিএস ২৯৪ এবং এসএ ৩৯৫।
এবিষয়ে ভুক্তভোগী মো: মহিবুল্লাহ বড় বোন হাসিনা বেগম জানান,নয়নের পিতা মৃত জয়নাল আবেদীন মাষ্টার গংরা তাদের ওয়ারিশি সকল সম্পত্তি আমাদের নিকট বিক্রিয় করে গিয়েছে, হাঠাৎ করে নয়ন কি কারনে আমাদের জমি দখলের চেষ্টা চালায় তা আমার বোধগম্য নয়।পরে বিষয়টি আমাদের রামগঞ্জ ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মো: জাফর মিয়াকে জানালে তিনি বিষয়টি নিয়ে রোজার পটে বসে সমাধান করবেন বলে জানিয়েছেন। তারপরও নয়নের ভাড়াতিয়া ক্যাডার বাহিনী রা আমাদের জমি দখল করার জন্য একক ভাবে মাপামাপি করিয়া দখলের জন্য সীমানা নির্ধারণ করে স্থান ত্যাগ করে।
এবিষয়ে অভিযুক্ত নয়নের নিকট জানাতে চাইলে তিনি জানান,৮১ শতাংশ জমির মালিক আমার পিতা মৃত জয়নাল আবেদীন গংরা। সেই সূত্রে আমরা ওয়ারিশী মালিক। তবে আমার স্বজনরা যদি উক্ত জমি বিক্রয় করিয়া থাকে ওই জমি বিক্রিয়ের বৈধ দলিল থাকিলে আমার জমির দাবি নেই।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মো: সিরাজুল ইসলাম জানান, এবিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/আর

বাংলাদেশ সময়: ১৯:২৫:৩৭   ২২২ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ