ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে ফেয়ার ইউনাইটেড গ্রুপের ঈদ উপহার বিতরণ

দুমকিতে ফেয়ার ইউনাইটেড গ্রুপের ঈদ উপহার বিতরণ


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫


দুমকিতে ফেয়ার ইউনাইটেড গ্রুপের ঈদ উপহার বিতরণ

পটুয়াখালী: দুমকিতে ১ হাজার গরীব ও অসহায় পরিবার পেল ঈদ উপহার। প্রতি বছরের ন্যায় ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ফেয়ার ইউনাইটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আল মামুন বাবু’র আয়োজনে দুমকীতে ১ হাজার গরীব ও অসহায় পরিবার পেল ঈদ উপহার। ঈদুল ফিতর উপলক্ষে এসব খাদ্য সামগ্রী হাতে পেয়ে উচ্ছ্বাসিত ছিল হতদরিদ্র মানুষগুলো।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১০টায় উপজেলার নতুন বাজারের আল মামুন সুপার মার্কেট চত্বরে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রতিটি পরিবারকে চাল, মুসুরি ডাল, তৈল, আলু, পিঁয়াজ, সেমাই, দুধ, চিনি, খেজুর ও সাবান প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দুমকী আপতুন নেসা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মমতাজ উদ্দিন খান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ এছহাক আলী সরদার, দুমকী উপজেলা যুবদলের আহবায়ক জসিম উদ্দিন হাওলাদার, দুমকী নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম সহিদ সরদার, জাহিদুল ইসলাম খান প্রমুখ।
দুমকী উপজেলা যুবদলের আহবায়ক জসিম উদ্দিন হাওলাদার বলেন, সমাজে এধরনের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। প্রতি বছরের ন্যায় দুই ঈদেই দুঃস্থ মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষ্যে ও ঈদে বাড়তি আনন্দ দিতে এমন ঈদ উপহার বিতরণ করে আসছে ইউনাইটেড ফেয়ার গ্রুপ যা প্রশংসার দাবি রাখে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৩:৫৪   ২০৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ