ঢাকা বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
![]()
নারায়ণগঞ্জ: আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে দায়েরকৃত মামলা থেকে স্বামীর নাম বাদ দেয়ার কথা বলে কৌশলে ধর্ষণের ভিডিও ধারণ এবং তা দিয়ে ব্ল্যাকমেইল করে একাধিক ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বৃহস্পতিবার (১৩ মার্চ) জালাল হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেছে। এর আগে ভিক্টিম গৃহবধু বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে বুধবার রাতে নারী ও শিশু নির্যাতন আইনে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার আসামিরা হলেন উপজেলার সাতগাঁও ইউনিয়নের সখের গাওঁ গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে মো. জালাল হোসেন (৪০), সেলিম মিয়া (৪২) পিতা অজ্ঞাত ও একই এলাকার জামাল মিয়ার ছেলে সোহেল মিয়া (৩৫)।
আড়াইহাজার থানার ওসি মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত প্রধান আসামি জালাল হোসেন সম্পর্কে ওই গৃহবধুর স্বামীর চাচাত ভাই। ২০২৪ সালে মে মাসে পারিবারিক কলহের দুই পরিবারের মধ্যে মারামারি ঘটনায় ওই গৃহবধুকে স্বামীকে প্রধান আসামী করে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন জালাল হোসেন। মামলার করার পর থেকে তিনি ওই গৃহবধুর স্বামীকে ভয়ভীতি দেখাতে থাকেন।
এক সময় ওই গৃহবধুর শরীরের উপর কুনজর পড়ে জালাল হোসেনের। সে ওই গৃহবধুর স্বামীকে মামলা থেকে নাম অব্যহতি দেয়ার ব্যবস্থা করণের আশ্বাস দিয়ে তার সাথে নিয়মিত ফোনে কথা বলার প্রস্তাব দেয়া হয়। মোবাইলে কথা বলতে বলতে ওই গৃহবধুর জালালের মিষ্টি কথার ফাঁদে পড়ে পরকীয়া জড়িয়ে পড়েন। গত ১৫ ফেব্রুয়ারি ওই গৃহবধুর ফাঁকা বাড়িতে উপস্থিত হন জালাল। এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করে ওই গৃহবধুকে। স্বামীর মামলা থেকে অব্যহতি ও মান সম্মানের দিকে তাকিয়ে ওই গৃহবধু ওই দিনের ঘটনা পরিবারের কাউকে জানায়নি।
মামলা খারিজের বিষয়ে জরুরী কথা আছে বলে ওই গৃহবধুকে গত ১৮ ফেব্রুয়ারি নরসিংদীর হোটেল হেলিট্যাক্সে ডেকে নিয়ে যায়। সেখানে ফাঁদে ফেলে পুনরায় ধর্ষণ করে এবং গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। এক ঘটনায় যাতে মামলা না করতে পারে ব্লাকমেইল করে ওই গৃহবধুর কাছ থেকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। পরবর্তীতে এই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ওই গৃহবধুকে দিনের পর দিন আরও একাধিবার ধর্ষণ করতে থাকে। এক পর্যায়ে ওই গৃহবধু লম্পট জালালের সাথে মোবাইলে যোগাযোগ বন্ধ করে দেয়ায় বাকি আসামী সোহেল ও সেলিমে মোবাইলে ভিডিও সরবরাহ করে।
সোহেল ও সেলিম জালালের কথা মত ওই গৃহবধুর কাছে ভিডিও দেখিয়ে তিন লক্ষ টাকা দাবী করে। টাকা না দিলে ধারণকৃত ভিডিও তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। দাবীকৃত টাকা না দেয়ায় ওই লম্পট জালাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দিতে থাকে। এতে কোন উপয়ান্ত না পেয়ে ওই গৃহবধু থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, এই ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। মামলায় অভিযুক্তদের মধ্যে প্রধান আসামী জালাল হোসেনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৫৮:২৭ ১৩৯ বার পঠিত | ● আড়াইহাজার ● গ্রেপ্তার ● ধর্ষণ