![]()
পাবনা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর পৌর তিন নং ওয়ার্ড শাখার আয়োজনে ইফতার মাহফিল, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) সুজানগর পৌরসভার ৩ নং ওয়ার্ডের ভবানীপুর মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ৩ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা শাহজাহান আলীর সভাপতি ও সেক্রেটারি আব্দুস সোবহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা ২ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ও সুজানগর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক কেএম হেসাব উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার নায়েবে আমির অধ্যাপক ফারুক-ই আযম, সেক্রেটারি টুটুল হোসাইন বিশ্বাস ও পৌর আমির রফিকুল ইসলাম খান ও জামায়াত নেতা রাফি আহমেদ ফুল ।অন্যদের মাঝে বক্তব্য রাখেন সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রফিকুল ইসলাম, পৌর জামাতের নায়েবে আমির মাওলানা আব্দুল মমিন, সুজানগর পৌর জামায়াতের সেক্রেটারি মকবুল হোসেন বকুল প্রমূখ।
ইফতার ও দোয়া মাহফিলে সুজানগর উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আরিফ বিল্লাহ, উপজেলা ও পৌর জামায়াতের নেতাকর্মী সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন ।আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।
বাংলাদেশ সময়: ১৮:৩৯:৩০ ২১৬ বার পঠিত | ● ইফতার ● দোয়া ● পাবনা ● মাহফিল ● সুজানগর