ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে শিশু শিক্ষার্থীকে শ্বাসরোধে হত্যা চেষ্টা

চরফ্যাসনে শিশু শিক্ষার্থীকে শ্বাসরোধে হত্যা চেষ্টা


বিশেষ প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ ২০২৫


চরফ্যাসনে শিশু শিক্ষার্থীকে শ্বাসরোধে হত্যা চেষ্টা

ভোলা: চরফ্যাসনে তারাবি নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে মো.মাহরুফ (১০) নামের ৫ম শ্রেনীর এক শিক্ষার্থীকে শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে সুমন সিকদার নামের এক ব্যক্তির বিরুদ্ধে। খবর পেয়ে স্বজনরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেছেন। ওই শিক্ষার্থী গত ৬ দিন চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে আহত শিক্ষার্থীর পরিবার সুত্রে জানাগেছে। গত সোমবার রাত ১০টায় উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

চিকিৎসাধীন শিক্ষার্থী মাহরুফ জানান, ঘটনারদিন সোমবার রাত ১০ টায় তারাবি নামাজ শেষ করে বাসায় ফেরার পথে সুমন সিকদার আমাকে একা পেয়ে আবলতাবল বলতে থাকেন। আমি কিছু বুঝে উঠার আগেই সে আমাকে মারধর শুরু করেন। আমি চিৎকার দিলে সে আমার গলা চেপে ধরে একটি গাছের সাথে চেপে ধরে রাখেন। এবং গাছের সাথে আমার মাথায় আঘাত করেন। তখন আমি সঙ্গাহীন হয়ে পড়ি। তবে কারা আমাকে বাড়ি নিয়েছে তা আমি আর জানিনা।

গতকাল শনিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীর মা আছমা বেগম জানান, অভিযুক্ত সুমন সিকদারের সাথে আমাদের কোন বিরোধ নাই। তবে তিনি একজন মাদকাসক্ত। সে এলকায় নানান অপকর্মে জড়িত। ঘটনার দিন শিশু পুত্র মাহরুফ তারাবি নামাজ শেষে বাসায় ফেরার পথে সুমন সিকদারের বাড়ীর সামনে তাকে পথরোধ করে কয়েক দফায় মারধর করে। ওই সময় তার ছেলেকে হত্যা করার জন্য গলা চেপে ধরে একটি গাছের সাথে আঘাত করে। পথচারীদেরকে দেখে সুমন সিকদার পালিয়ে যায়।

পরে মাহরুফের সহপাঠী রাহাত ও দ্বীন ইসলাম তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। মাহরুফের অবস্থা আশঙ্কা জনক দেখে তার পরিবারের লোকজন মঙ্গলবার সকালে চরফ্যাসন হাসাপাতালে ভর্তি করেন। গত ৬ দিন ছেলে শিশু পুত্র হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত সুমন সিকদার আত্মগোপনে চলে যান। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় বক্তব্য জানা যায়নি।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এরশাদুল হক ভূঁইয়া জানান, ওই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৯:৩৭   ৩৮৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ