ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মনপুরাসহ তিন নৌরুটে ফের চালু হচ্ছে বিলাশবহুল লঞ্চ

মনপুরাসহ তিন নৌরুটে ফের চালু হচ্ছে বিলাশবহুল লঞ্চ


সীমান্ত হেলাল, মনপুরা (ভোলা)
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ ২০২৫


 

মনপুরাসহ তিন নৌরুটে ফের চালু হচ্ছে বিলাশবহুল লঞ্চ

ভোলা: মনপুরা-চরফ্যাশন-চট্টগ্রাম নৌ রুটে ফের চালু হচ্ছে বিলাশবহুল এমভি বারো আইউলিয়া ও কর্ণফুলী এক্সপ্রেস লঞ্চ দু’টি। বিষয়টি নিশ্চিৎ করেছেন বারো আউলিয়া লঞ্চের ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম।

ইতিপূর্বেও লঞ্চ দুটি এই রুটে মাস খানেক চলাচল করে। লঞ্চ সংকট ও সঠিক মৌসুমে চালু না করায় লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছিলো কর্তৃপক্ষ।আগামী ২০ মার্চ থেকে বিলাশবহুল লঞ্চ দুটি ফের চালু হচ্ছে।

লঞ্চদুটি চট্টগ্রামের সদরঘাট থেকে প্রতিদিন সকাল ৮ টায় ছেড়ে এসে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় ঘাট দেবে। হাতিয়া থেকে ছেড়ে ভোলা জেলার মনপুরা উপজেলার ঢালচর ও রামনেওয়াজ লঞ্চঘাটে ঘাট দেবে। মনপুরা থেকে লালমোহন উপজেলার মঙ্গল শিকদার ঘাট দেবে। মঙ্গলশিকদার থেকে চরফ্যাসন উপজেলার বেতুয়া লঞ্চঘাটে ভিড়ে যাত্রাবিরতি দেবে।

একই নিয়মে প্রতিদিন একটি লঞ্চ চরফ্যাসনের বেতুয়া ঘাট থেকে সকাল ৮ টায় ছেড়ে যাবে। এবং একইভাবে সকল ঘাটে যাত্রী নামিয়ে চট্টগ্রামের সদরঘাটে গিয়ে পৌছাবে। এই রুটে লঞ্চ দুটি নিয়মিত চলাচল করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এব্যাপারে বারো আউলিয়া লঞ্চের ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম বলেন, আগামী ২০ মার্চ থেকে উপকূলীয় যাত্রী সেবা চালু হতে যাচ্ছে! দুটি বিখ্যাত উপকূলীয় যাত্রীবাহী জাহাজ এমভি বারো আউলিয়া ও এমভি কর্ণফুলী এক্সপ্রেস চট্টগ্রাম থেকে বেতুয়া নৌ রুটে নিয়মিত চলাচল করবে। যা যাত্রীদের জন্য একটি আরামদায়ক ও নির্ভরযোগ্য ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করবে। এবং নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

এইচএল/এল

বাংলাদেশ সময়: ১৮:৪৫:২৪   ৩০৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ