ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আ.লীগ নেতার বাড়িতে হামলা-লুটপাটের ঘটনায় স্বেচ্ছাসেবক নেতা বহিষ্কার

আ.লীগ নেতার বাড়িতে হামলা-লুটপাটের ঘটনায় স্বেচ্ছাসেবক নেতা বহিষ্কার


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ ২০২৫


 

আ.লীগ নেতার বাড়িতে হামলা-লুটপাটের ঘটনায় স্বেচ্ছাসেবক নেতা বহিষ্কার

ঢাকা: গাজীপুর চাঁদা না দেওয়ায় আওয়ামী লীগ ও যুবলীগের একাধিক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মুফাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার সকালে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন বিষয়টি নিশ্চিত করেছেন। গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাসিবুর রহমান খান মুন্না ও সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে মাধ্যমে বৃহস্পতিবার রাতে বহিস্কারাদেশ প্রকাশ করা হয়।

শাওন চৌধুরী জানান, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মুফাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে আওয়ামী লীগ ও যুবলীগের একাধিক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয়ভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডে যার বিরুদ্ধেই প্রমাণিত হবে, তাকেই বহিষ্কার করা হবে বলে তিনি জানান।

নাম না প্রকাশের শর্তে একাধিক নেতা জানায়, ৫ই আগষ্টের পর থেকে মোফা বেপোয়ারা হয়ে উঠে। দলের নাম ভাঙ্গিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের কাছ থেকে অর্থ আদায় করতে থাকে। বর্তমান কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়ন ও মোক্তারপুর ইউনিয়নের মানুষের রাতের আতঙ্কের নাম মোফা। সে তার দলবল নিয়ে প্রায় সময় হিন্দু ও প্রবাসীর বাড়িতে হানা দিয়ে ভয়ভীতি দেখিয়ে লুটে নিতো অর্থ ও মূল্যবান জিনিসপত্র। সম্প্রতি কালীগঞ্জের একজন সাংবাদিককে সে অপদস্থ করে। এসব ঘটনায় দলীয় নীতিনির্ধারক ফোরাম তার প্রতি ক্ষুদ্ধ।

বহিস্কৃত তোফাজ্জল হোসেন মোফা বলেন, রাজনীতির সূত্র যারা জানেন না, তারাই কেবল আমার বহিস্কারাদেশ শোনার পর আলহামদুলিল্লাহ বলেছেন। অথচ রাজনীতিতে পুরস্কার তিরস্কার বহিস্কার গ্রেফতার পেয়ে আসছে।

এইচএল/আর

 

বাংলাদেশ সময়: ১৮:৩৩:৩৪   ২৬৭ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ