ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চোর চক্রের পরিবারের দায়ের করা হয়রানী মূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

চোর চক্রের পরিবারের দায়ের করা হয়রানী মূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ ২০২৫


চোর চক্রের পরিবারের দায়ের করা হয়রানী মূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

ভোলা: চরফ্যাসনে চোর চক্রের সদস্যদের মধ্যে ভাগভাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে চোর সরদার শাজাহান মিন্টিজকে দুই চোখ উপড়ে দেন তার সাঙ্গপাঙ্গরা। এঘটনায় গত ৮ মার্চ চোর সরদার মিন্টিজের মা নুরবানু বাদী হয়ে গ্রামবাসীকে হয়রানী করতে ৭ গ্রামবাসীকে আসামী করে একটি মামলা দায়ের করেন। গতকাল শনিবার ওই হয়রানী মূলক মামলার প্রতিবাদে দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের ভক্তির হাটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন ওই ইউনিয়নের কয়েকশ নারী-পুরুষ ও শিশুরা।
জানাযায়,গত ২ মার্চ চরফ্যাসনের দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের শাহাজাহান মিন্টিজ নামের এক চোর সরদারকে চুরির ভাগভটোয়ারা নিয়ে দ্বন্দ্বে তার দুই চোখ উপড়ে দিয়ে পরিত্যক্ত পুকুর পাড়ে ফেলে রেখে যায় তার সাঙ্গপাঙ্গরা। পরে তার স্ত্রীসহ স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে চরফ্যাসন হাসপাতাল নিয়ে এলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেপার করেন।
এঘটনায় মিন্টিজের মা নুরবানু প্রকৃত অভিযুক্তদের আড়াল করে গ্রামবাসীকে হয়রানী করতে ৭জন গ্রামবাসীকে আসামী করে দক্ষিণ আইচা থানায় মামলা দায়ের করেন। এ মামলায় গত ১১ মার্চ শাহিরুল পাটোয়ারী নামের একজনকে ডিবি পুলিশ ভোলার তজুমদ্দিন থানা এলাকা থেকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেন। এঘটনায় ওই এলাকার সাধারন মানুষকে আসামী করে হয়রানী মূলক মামলা দায়ের করায় চোর পরিবারের হয়রানী থেকে রক্ষা ও মামলা প্রতাহারের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেন ওই ইউনিয়নের কয়েকশ নারী-পুরুষও শিশুরা।
এসমসয় গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন,নজরুল নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা অধ্যক্ষ লোকমান হোসেন, চরকলমী বিএনপির সভাপতি মো. রেজাউল করিম, সাধারন সম্পাদক আবদুল মান্নান বেপারী, সাংঠনিক সম্পাদক এডভোকেট হারুন ফরাজীসহ ওই এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গরা।
এসময় বক্তারা বলেন, চোর চক্রের সরদার মিন্টিজের পুর্ব পুরুষ থেকে সবাই চুরি ডাকাতিতে জড়িত। তার বাবা ছিডু ও একজন পেশাদার চোর ছিলেন। মিন্টিজ ভোলা জেলার গোটা দক্ষিণাঞ্চল জুড়ে চুরি ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অসংখ্য চুরি,ডাকাতি ও খুনের অসংখ্য মামলা রয়েছে। সে বহুদিন গ্রাম ছাড়া ছিলেন।

গত ২ মার্চ চর আর কলমী গ্রামে চুরির ভাগভাটোয়রা নিয়ে তার দলবলের দ্বন্দ্বে তার দুই চোখ উপড়ে দেন। কিন্তু তার সাঙ্গপাঙ্গ ও চোর চক্রের সদস্যদের বিরুদ্ধে মামলা না করে উল্টো গ্রামবাসীকে হয়রানী করতে ওই গ্রামের ৭ জন নির্দোষ মানুষকে আসামী করে মামলা দায়ের করেন। চোর পরিবারের দায়ের করা হয়রানী মূলক মামলা থেকে গ্রামের সাধারন মানুষের মুক্তির দাবী জানান তারা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৭:৪৮   ৩২৬ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ