![]()
ভোলা: চরফ্যাশনে গণর্ধষণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেয়ার ঘটনায় দায়ের করা মামলার আসামী ইসমাইল নামের এক তরুনকে পুলিশের ওপর হামলা চালিয়ে তদন্ত কেন্দ্র থেকে ছিনিয়ে নেয়ার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার প্রধান আসামী ঢালচর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোক্তার ফরাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করে শুক্রবার থানায় সোপর্দ করেছেন বলে শনিবার দুপুরে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
জানাযায়, ২০২৪ সনে ৬ মার্চ দক্ষিণ আইচা থানার ঢালচর ইউনিয়নের ভদ্রপাড়া ৭ নম্বর ওয়ার্ডের মেঘনা নদীর তীরে এক তরুনীকে সংঘবদ্ধ র্ধষণ করে ৫ তরুন। এদের মধ্যে শরীফ তার ফোনে সংঘবদ্ধ ধর্ষণের ভিডিও ধারন করে। ভিডিওটি এক বছর পর শরীফের নিজের ফেসুবকে পোস্ট করলে মুর্হুতের মধ্যে ছড়িয়ে পড়ে। এঘটনায় ২৫ ফেব্রুয়ারী ভিক্টিম বাদি হয়ে দক্ষিণ আইচা থানায় সংঘবদ্ধ ধর্ষণ ও ধর্ষণকান্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অপরাধে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর ঢালচর তদন্তকেন্দ্রের ইন চার্জ উপ-পরিদর্শক আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ ধর্ষণ মামলার ০৩ নং আসামী ইসমাইল (২২) কে তার ৯নং ওয়ার্ডের বাড়ি থেকে গ্রেপ্তার করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। এই খবর ছড়িয়ে পরার পর ঢালচর ইউনিয়ন যুবদলের সভাপতি শাহ আলম, সহসভাপতি মোক্তার ফরাজি, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপত ফেরদাউস, জিয়া পরিষদের সভাপতি মামুনের নেতৃত্বে স্থানীয় বিএনপির একাংশের শতাধিক কর্মী-সমর্থক বিক্ষোভ-মিছিল করে তদন্ত কেন্দ্রে ঢুকে পরেন এবং এসময় পুলিশের ওপর হামলা করে সেখান থেকে পুলিশ হেফাজতে থাকা সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৩নং আসামী ইসমাইলকে ছিনিয়ে নিয়ে যান।
পুলিশ হেফাজত থেকে আসামী ছিনতাইর এই ঘটনায় তদন্তকেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বাদি হয়ে ২৭ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার বিকালে মামলা দায়ের করেছেন। মামলা নং ৬। তদন্ত কেন্দ্র থেকে আসামী ছিনতাইয়ের ঘটনার মামলা দায়েরের পর পালাতক যুবদলের সিনিয়র সহসভাপতি মোক্তার ফরজীকে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে বৃহস্পতিবার ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভূইয়া জানান, গত বৃহস্পতিবার (১৩মার্চ) রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে যুবদল নেতা মোক্তার ফরাজীকে গ্রেপ্তার করা হয়। পরে ঢাকা থেকে তাকে দক্ষিণ আইচা থানায় হস্তান্তরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৫০:১৬ ৩০৬ বার পঠিত | ● গ্রেপ্তার ● চরফ্যাসন ● নেতা ● যুবদল