ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালী থানা পুলিশের ওপেন হাউস ডে

কাউখালী থানা পুলিশের ওপেন হাউস ডে


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ ২০২৫


 

কাউখালী থানা পুলিশের ওপেন হাউস ডে

পিরোজপুর: কাউখালী থানা পুলিশের আয়োজনে শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি এই প্রতিপাদকে সামনে রেখে ১৫ মার্চ শনিবার বেলা ১১ টায় থানা প্রাঙ্গণে মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মো. সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুরের নেছারাবাদ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক হুমায়ুন কবির, ইসলামী আন্দোলনের সভাপতি আলী হোসেন, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, দফাদার আব্দুল মন্নান,অটো শ্রমিক নেতা সোরাব হোসেন, টলার চালক শাকিব, মাহবুব হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, এসআই মাসুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুলিশ সার্বক্ষণিক জনগণের সেবা করে যাচ্ছে। জনগণের নিরাপত্তা দায়িত্ব পুলিশের উপর। অপরাধীকে ছাড় দেওয়ার কোন সুযোগ নেই। আপনারা পুলিশকে বন্ধু হিসেবে দেখবেন তাহলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, চলতি মাসে ছয়টি মাদকের মামলা হয়েছে এবং ১২ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। কোন অপরাধীরা কাউখালীতে থাকতে পারবেনা। সে যেই হোক না কেন তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ১৯:০৪:৩০   ১০২ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ