ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে ইভটিজিংয়ের শিকার হয়ে চিরকুট লিখে স্কুল ছাত্রীর আত্মহত্যা

বাউফলে ইভটিজিংয়ের শিকার হয়ে চিরকুট লিখে স্কুল ছাত্রীর আত্মহত্যা


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ ২০২৫


বাউফলে ইভটিজিংয়ের শিকার হয়ে চিরকুট লিখে স্কুল ছাত্রীর আত্মহত্যা

পটুয়াখালী: বাউফলে ইভটিজিংয়ের শিকার হয়ে নাজনিন জাহান কুমকুম নামের দশম শ্রেণিতে পডুয়া এক স্কুলছাত্রী চিরকুট লিখে আত্মহত্যা করেছে। শুক্রবার (১৪ মার্চ) বিকালে উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত কুমকুম ওই গ্রামের নজরুল ইসলাম খানের মেয়ে ও পূর্ব কালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে ওই শিক্ষার্থীকে ইভটিজিং করে আসছে প্রতিবেশি রিয়াদুল ইসলাস তাওসীন নামের
একই বিদ্যালয়ের একই ক্লাসের এক ছাত্র।

বিষয়টি কুমকুমের পরিবার তাওসিনের চাচা ও বিদ্যালয়ের শিক্ষকদের জানায়।এতে ক্ষুব্ধ হয়ে শুক্রবার (১৪ মার্চ) নিহত কিশোরী ও তার এক সহপাঠী কিশোরের একসাথে তোলা একটি ছবির সাথে নোংরা মন্তব্য লিখে ফেসবুকে ছড়িয়ে দেয় অভিযুক্ত তাওসিন। ফেসবুকে দেখার পরে খাতায় একটি চিরকুট লিখে আত্মহত্যা করেন কুমকুম।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )কামাল হোসেন বলেন, লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।লিখিত অভিযোগ করেনি ভুক্তভোগী পরিবার। তবুও অভিযোগের বিষয় গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ১৯:০৮:৫৩   ২২১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ