ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে মসজিদের চিলেকোঠায় বলৎকারের শিকার শিশু

চরফ্যাসনে মসজিদের চিলেকোঠায় বলৎকারের শিকার শিশু


বিশেষ প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ ২০২৫


চরফ্যাসনে মসজিদের চিলেকোঠায় বলৎকারের শিকার শিশু

ভোলা: চরফ্যাসনে তারাবি নামাজ পড়তে আসা এক শিশু বলৎকারের শিকার হয়েছে। শুক্রবার রাতে তারাবির সময় উপজেলা খাস মহল জামে মসজিদের ৩ তলায় এই ন্যাক্কর জনক ঘটনাটি ঘটে। আহত শিশুটি বর্তমানে ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনার জন্য অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছে আহত শিশুর পরিবার। ভিক্টিম নির্যাতনের শিকার শিশুটি চরফ্যাসনের একটি মাদরাসার ৪ শ্রেনীর শিক্ষার্থী বলে জানাগেছে।
সিসি টিভির ফুটেজে দেখা যায়, শুক্রবার তারাবির নামাজের সময়(৭.২৩ মি) মধ্য বয়সী এক ব্যক্তি ১০ বছর বয়সী এক শিশুকে নিয়ে চরফ্যাসন খাস মহল জামে মসজিদের সামনে ঘুরা ফেরা করছে। ৭ টা ২৯ মিনিটের সময় শিশুটিসহ পাঞ্জাবি টুপিপড়া ওই মুসল্লি মসজিদের ভিতরে ঢুকছেন। এর পরই শিশুটিকে মসজিদের তিন তলায় নিয়ে যায়। রাত ৮টা ২৮ মিনিটের সময় শিশুকে পাঞ্জাবি টুপি খোলা অবস্থায় মসজিদ থেকে বের হয়ে যেতে দেখা যায়। পিছন দিয়ে মসজিদ থেকে বের হয়ে মোটর সাইকেলে দ্রুত শটকে পড়েন অভিযুক্ত ব্যক্তি।
নির্যাতনের শিকার শিশুর পরিবার জানান,শুক্রবার রাতে তারাবির নামাজ পড়তে আলিয়া মাদরাসা মসজিদে যায় শিশু ভিক্টিম। সেখানে তার সঙ্গী মামাতো ভাইকে খুঁজে না পেয়ে বেড়িয়ে আসার পথে পাঞ্জাবি-টুপি পড়া এক ব্যক্তি তাকে মোটরসাইকেলে ঘুরানোর প্রলোভন দেখিয়ে মোটর সাইকেলে তোলে। মাদরাসার মাঠ ও হেলিপ্যাড এলাকায় ঘুরানো শেষে কৌশলে শিশুটিকে খাস মহল জামে মসজিদের তিন তলায় নিয়ে বলৎকার করে।

তরাবির নামাজ পড়তে আসা অন্য শিশুরা বিষয়টি দেখতে পেলে দ্রুত স্থান ত্যাগ করেন অভিযুক্ত ব্যক্তি। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করান। উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়। এঘটনার জন্য দায়ি ব্যক্তির বিচার চেয়েছেন নির্যাতনের শিকার শিশুর পরিবার।
এদিকে হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি ঝুঁকিমুক্ত উলেখ্য করে উন্নত চিকিৎসা নিশ্চিতের কথা জানিয়েছেন চিকিৎসক।
চরফ্যাসন থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার জানান, ঘটনাটি শুনেছি। তবে এখনও ভিক্টিম পরিবারের পক্ষথেকে কেউ অভিয়োগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি জানান, এঘটনায় সহকারী কমিশনার(ভূমি)কে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এন/আর

বাংলাদেশ সময়: ১৯:১২:১৬   ২৩৬ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত
পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ



আর্কাইভ