ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১৯ মার্চ ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে কর্মী সংগঠকদের প্যারালিগাল প্রশিক্ষণ

কাউখালীতে কর্মী সংগঠকদের প্যারালিগাল প্রশিক্ষণ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ ২০২৫


 

কাউখালীতে কর্মী সংগঠকদের প্যারালিগাল প্রশিক্ষণ

পিরোজপুর: কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার ব্যবস্থাপনায় লিগ্যাল এইড উপপরিষদের আয়োজনে, ১৯ মার্চ বুধবার বেলা সাড়ে এগারোটায় মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে দিনব্যাপী নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ কর, করতে হবে এই প্রতিপাদকে সামনে রেখে মহিলা পরিষদের কর্মী সংগঠকদের প্যারালিগাল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি জাহানারা হাবিব, জাহানূর বেগম,মুকুল বেগম, সাধারণ সম্পাদক শাহীদা হক, সহসাধারণ সম্পাদক কুমকুম ভট্টচার্য,অর্থ সম্পাদক চায়না মজুমদার,লিগ্যাল এইড সম্পাদক মাহফুজা খাতুন, প্রশিক্ষণ সম্পাদক প্রভাতি মৃধা প্রমুখ।

এইচএল/এল

বাংলাদেশ সময়: ১৯:০৪:১৫   ৭৩ বার পঠিত  |